SRFTI: স্লোগান মুছে স্বচ্ছ ভারতের পোস্টার লাগানো হল SRFTI-এর পাঁচিলে

ঐতিহ্যবাহী ‘সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সস্টিটিউট’-এ রক্তারক্তি কাণ্ড হয়ে যায় গত সপ্তাহে। প্রতিষ্ঠানের হল ভাড়া করে ‘অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত পশ্চিমবঙ্গ প্রান্ত’-র অনুষ্ঠান চলছিল। সেখানেই তুমুল অশান্তি। অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ পড়ুয়াদের বিরুদ্ধে। তারপর দু’পক্ষের বচসা গড়ায় হাতাহাতিতে।

SRFTI: স্লোগান মুছে স্বচ্ছ ভারতের পোস্টার লাগানো হল SRFTI-এর পাঁচিলে
SRFTI-এর পাঁচিলে মোছা হল দেওয়াল লিখনImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 04, 2026 | 6:42 PM

কলকাতা: গত রবিবার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটে (SRFTI) রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। তারপর থেকেই ক্যাম্পাসের পাঁচিলে লেখা হয়েছিল নানা স্লোগান। রবিবার বিকেলে সেই সব স্লোগান কালো কাগজে ঢেকে দেওয়া হয়। জানা যায়, সত্যজিৎ রায় ফিল্ম ইন্সটিটিউট কর্তৃপক্ষ এই স্লোগান মুছে দিচ্ছে।

পুলিশের তত্ত্বাবধানে স্লোগান মুছে দেওয়া হয় দেওয়াল থেকে। ছাত্ররা দাবি করেন, উপাচার্য ক্য়াম্পাসে উপস্থিত নেই। তাঁরা বলেন, যে সময় থাকা সবথেকে বেশি দরকার ছিল, তখনই তিনি নেই।

ঐতিহ্যবাহী ‘সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সস্টিটিউট’-এ রক্তারক্তি কাণ্ড হয়ে যায় গত সপ্তাহে। প্রতিষ্ঠানের হল ভাড়া করে ‘অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত পশ্চিমবঙ্গ প্রান্ত’-র অনুষ্ঠান চলছিল। সেখানেই তুমুল অশান্তি। অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ পড়ুয়াদের বিরুদ্ধে। তারপর দু’পক্ষের বচসা গড়ায় হাতাহাতিতে।

এদিনও ফের উত্তপ্ত হয় ওই শিক্ষা প্রতিষ্ঠানের পরিস্থিতি। এদিন বিকেলে হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। অজয়নগর থেকে সেই মিছিল শেষ হয় এসআরএফটিআই-এর সামনে। এরপরই আক্রমণ, পাল্টা আক্রমণের অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্রিয় হয় পুলিশ। হিন্দু জাগরণ মঞ্চের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের।

Loading...
Unable to load recommendations.
Follow Us