Belur Ropway: দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ, গঙ্গার উপর দিয়ে ছুটবে রোপওয়ে! কী জানালেন মুখ্যমন্ত্রী?

Dakshineswar to Belur Math Ropeway: বৃহস্পতিবার নবান্ন সভাঘরে এই নিয়ে নিতিন গড়কড়ীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই বৈঠকে এই মেগা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, গঙ্গার উপর দিয়ে চালু হতে চলেছে রোপওয়ে পরিষেবা। এই প্রকল্প নিয়ে ইতিমধ্যেই প্রাথমিক স্তরে কাজ শুরু হয়েছে। তৈরি হয়ে গিয়েছে প্রকল্পের ম্যাপ এবং ডিটেলড প্রজেক্ট রিপোর্ট (DPR)।

Belur Ropway: দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ, গঙ্গার উপর দিয়ে ছুটবে রোপওয়ে! কী জানালেন মুখ্যমন্ত্রী?
রোপওয়ে নিয়ে শুভেন্দুImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Nov 26, 2026 | 9:50 PM

কলকাতা: রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত। দক্ষিণেশ্বর (Dakhineswar) থেকে বেলুড় মঠ (Belur Math) এবার জুড়তে চলেছে আকাশপথে। এতদিন বেলুড় থেকে দক্ষিণেশ্বর বা দক্ষিণেশ্বর থেকে বেলুড়ে যেতে গেলে প্রধান মাধ্যম ছিল সড়কপথ ও জলপথ। তবে, দক্ষিণেশ্বরের ফেরিঘাট থেকে লঞ্চে গঙ্গা পেরিয়ে বেলুড় মঠে যাতায়াত…দর্শনার্থীদের কাছে বোধহয় সবথেকে বেশি আকর্ষণের। এবার রোপওয়ে পরিষেবা শুরু হতে চলেছে দক্ষিণেশ্বর ও বেলুড়ের মধ্যে।

কতদূর এগিয়েছে কাজ?

বৃহস্পতিবার নবান্ন সভাঘরে এই নিয়ে নিতিন গড়কড়ীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই বৈঠকে এই মেগা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, গঙ্গার উপর দিয়ে চালু হতে চলেছে রোপওয়ে পরিষেবা। এই প্রকল্প নিয়ে ইতিমধ্যেই প্রাথমিক স্তরে কাজ শুরু হয়েছে। তৈরি হয়ে গিয়েছে প্রকল্পের ম্যাপ এবং ডিটেলড প্রজেক্ট রিপোর্ট (DPR)। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে বাস্তবায়িত হলে দক্ষিণেশ্বর ও বেলুড় মঠের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলতে পারে।

কী বলেছেন মুখ্যমন্ত্রী?

এছাড়া কার্শিয়াং-দার্জিলিং রোপওয়ে নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, “কার্শিয়াং-দার্জিলিং তো টেন্ডার স্লট হচ্ছে। আর বেলুড় প্রাথমিকভাবে শুরু হয়েছে। গত সাতদিন হল ডিপিআর ও ম্যাপ তৈরি হয়েছে।”

জানা গিয়েছে, দক্ষিণেশ্বর মন্দির থেকে বেলুড় মঠ পর্যন্ত গঙ্গার উপর দিয়ে রোপওয়ে চালানোর পরিকল্পনা করা হচ্ছে। এই পরিষেবা চালু হলে দুই গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটনস্থলের মধ্যে যোগাযোগ আরও সহজ হতে পারে। বিশেষ করে পুজো, উৎসব এবং ছুটির দিনে দক্ষিণেশ্বর ও বেলুড় মঠে বিপুল সংখ্যক ভক্ত ও পর্যটকের সমাগম হয়। তাঁদের যাতায়াতের ক্ষেত্রে রোপওয়ে পরিষেবা বিকল্প পরিবহন ব্যবস্থা হয়ে উঠতে পারে।

উল্লেখ্য, আজ, বৃহস্পতিবার রাজ্যে এসে হাজার হাজার কোটি টাকার প্রকল্পের ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী। তার মধ্যে অন্যতম হল

  • দেড় লক্ষ কোটির গ্রিন ফিল্ড এক্সপ্রেসওয়ে
  • বারাণসী থেকে কলকাতা হাইওয়ে
  • শিলিগুড়ি থেকে গুয়াহাটি ফোর লেন হাইওয়ে করিডর
  • ডানকুনি-কোলাঘাট ৮ লেনের রাস্তা
  • কলকাতার জন্য ২৫০ কিমি রিং রোড

এছাড়া কলকাতা নিয়ে পরিকল্পনার কথাও জানিয়েছেন। কী কী পরিকল্পনা?

  • আমেরিকার মতো রাস্তা হবে কলকাতার
  • কলকাতা ট্রাফিক জ্যাম মুক্ত হবে
  • চারতলা ফ্লাইওভার হবে কলকাতায়
Loading...
Unable to load recommendations.
Follow Us