RSS in West Bengal: লক্ষ্য ১০,০০০, বাংলায় বড় ভাবনা আরএসএসের, বর্ধমানে আসছেন ভাগবত

RSS: আগামী ২ এবং ৩ অক্টোবর মাইনোরিটি সিটিজেনস ফোরামের ব্যানারে ধনধান্য অডিটোরিয়ামে বিশেষ আয়োজন করা হয়েছে। সেখানে রাষ্ট্রবাদী ভাবনায় থাকা সংখ্যালঘুদের আমন্ত্রণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাখা বৃদ্ধি এবং সাংগঠনিক কাজকর্ম আরও বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

RSS in West Bengal: লক্ষ্য ১০,০০০, বাংলায় বড় ভাবনা আরএসএসের, বর্ধমানে আসছেন ভাগবত
মোহন ভাগবতImage Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 26, 2026 | 1:31 PM

কলকাতা: রাজ্যে পালাবদলের পরই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সাংগঠনিক কাঠামোয় বদল। শাখা বৃদ্ধির সিদ্ধান্ত নিল সঙ্ঘ। রাজ্যকে সাংগঠনিক পাঁচটি প্রদেশে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপি যখন নিজেদের সংগঠন বৃদ্ধিতে জোর দিয়েছে, তখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘও (RSS) রাজ্যে নিজেদের সংগঠনে পা থেকে মাথা পর্যন্ত বদল করার সিদ্ধান্ত নিয়েছে।

৫ হাজার থেকে শাখা বেড়ে ১০ হাজার

আগামী ৮ অক্টোবর আরএসএস প্রধান মোহন ভাগবত আসছেন রাজ্যে। বর্ধমানে যাওয়ার কথা রয়েছে তাঁর। আরএসএস সূত্রে খবর, সাংগঠনিক নির্বাচন নিয়ে এই সফরে সময় যেমন আলোচনা হবে, তেমনই রাজ্য সংগঠন বৃদ্ধির বিষয়েও যে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে, সেই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে। বর্তমানে রাজ্যে রাজ্যে ৫ হাজার শাখা রয়েছে আরএসএসের। ১০ অক্টোবরের মধ্যে এই শাখার সংখ্যা ১০ হাজার করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

পাঁচ সম্ভাগ থাকবে রাজ্যে

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সংগঠনের কাজকর্ম চালাতে পশ্চিমবঙ্গকে তিনটি ভাগে ভাগ করা রয়েছে বর্তমানে, যাকে মূলত বলা হয় ‘প্রান্ত’। সংগঠন বৃদ্ধির কাজের জন্য এবং রাজ্যে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার জন্য এবার তা বদল করা হচ্ছে বলেও আরএসএস সূত্রের খবর। এবার থেকে আর প্রান্ত থাকবে না, পশ্চিমবঙ্গকে নিজেদের সাংগঠনিক কাজ পরিচালনার জন্য মোট পাঁচটি ভাগে ভাগ করা হচ্ছে, যাকে বলা হচ্ছে ‘সম্ভাগ’। মোট পাঁচটি সম্ভাগ তৈরি করা হবে। একটি সম্ভাগে পাঁচটি করে জেলা থাকবে।

উত্তরবঙ্গ, বর্ধমান, নবদ্বীপ, মেদিনীপুর এবং কলকাতা- মোট পাঁচটি সম্ভাগ থাকবে। গোটা দেশে বর্তমানে ৪৪টি প্রান্ত রয়েছে, যা সম্পূর্ণ সাংগঠনিক বদল হয়ে ১১০টি সম্ভাগে ভাগ হতে চলেছে। এছাড়াও, আগামী ২ এবং ৩ অক্টোবর মাইনোরিটি সিটিজেনস ফোরামের ব্যানারে ধনধান্য অডিটোরিয়ামে বিশেষ আয়োজন করা হয়েছে। সেখানে রাষ্ট্রবাদী ভাবনায় থাকা সংখ্যালঘুদের আমন্ত্রণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাখা বৃদ্ধি এবং সাংগঠনিক কাজকর্ম আরও বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us