AC Local Train: ১ অগস্ট থেকে এই দুই স্টেশনে আর দাঁড়াবে না এসি লোকাল, থামবে নতুন তিন স্টপেজে

Sealdah AC Local: পরীক্ষামূলকভাবে পাঁচটি নতুন স্টেশনের স্টপেজ দিয়েছিল শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল। কিন্তু দুটি স্টেশনে যাত্রী না হওয়ায় আগামী ১ অগস্ট থেকে এই সেই দুই স্টেশনে আর এসি লোকাল দাঁড়াবে না বলে সিদ্ধান্ত নিল শিয়ালদহ ডিভিশন। এই পরিবর্তনের কথা জানিয়েছেন, শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা।

AC Local Train: ১ অগস্ট থেকে এই দুই স্টেশনে আর দাঁড়াবে না এসি লোকাল, থামবে নতুন তিন স্টপেজে
এসি লোকালImage Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 29, 2026 | 9:34 PM

কলকাতা: বর্তমানে শিয়ালদহের (Sealdah) একাধিক শাখায় এসি লোকাল ট্রেন যাতায়াত করে। ভিড়ও থাকে চোখে পড়ার মতো। এর মধ্যে শিয়ালদহ-রানাঘাট এসি লোকালের (AC Local) স্টপেজ পরিবর্তন করা হয়েছে আগেও। আর এবার এই শাখায় আবারও বড় বদল। বাদ পড়ছে দুটি স্টপেজ। অর্থাৎ বর্তমানে থামে, এমন দুটি স্টেশনে আর থামবে না ট্রেন। অন্যদিকে, যুক্ত হয়েছে নতুন তিনটি স্টেশন।

পরীক্ষামূলকভাবে পাঁচটি নতুন স্টেশনের স্টপেজ দিয়েছিল শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল। কিন্তু দুটি স্টেশনে যাত্রী না হওয়ায় আগামী ১ অগস্ট থেকে এই সেই দুই স্টেশনে আর এসি লোকাল দাঁড়াবে না বলে সিদ্ধান্ত নিল শিয়ালদহ ডিভিশন। এই পরিবর্তনের কথা জানিয়েছেন, শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা।

আপ ও ডাউন শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল আগামী ৩১ অগস্ট পর্যন্ত পরীক্ষামূলকভাবে তিনটি স্টেশনে থামবে। সেগুলি হল, শিমুরালি, হালিশহর ও ইছাপুর। অন্যদিকে, আগামী ১ অগস্ট থেকে এই এসি লোকালের দুটি স্টপেজ প্রত্যাহার করা হচ্ছে। সেগুলি হল জগদ্দল ও কাঁকিনাড়া।

এর আগে গত ১৫ জুন থেকে কয়েকদিনের জন্য পরীক্ষামূলকভাবে অতিরিক্ত ৫টি স্টপেজ চালু করা হয়েছিল। সেই স্টেশনগুলি হল- সিমুরালি, হালিশহর, কাঁচরাপাড়া, জগদ্দল ও ইছাপুর। ৩১ জুলাই পর্যন্ত এই স্টপেজগুলিতে ট্রেন থামার কথা ছিল। কোন স্টেশনে যাত্রী সংখ্যা কত, কেমন সাড়া যাত্রীদের, তা বিবেচনা করেই স্টপেজ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় রেল।

Loading...
Unable to load recommendations.
Follow Us