AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sealdah-Ranaghat AC Local: শিয়ালদহ-রানাঘাট এসি লোকালে বাড়ল স্টপেজ, আপনার স্টেশনেও থামবে ট্রেন? জেনে নিন

Sealdah-Ranaghat AC Local Train Stoppages: নির্দিষ্ট কয়েক দিনের জন্য পরীক্ষার ভিত্তিতে এই অতিরিক্ত স্টপেজ চালু থাকবে। রেল সূত্রে জানা গেছে, আগামী ১৫ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত পরীক্ষা চলবে। যাত্রীদের সাড়া ও যাত্রীসংখ্যা পর্যালোচনা করে ভবিষ্যতে স্টপেজগুলি থাকবে কি না সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Sealdah-Ranaghat AC Local: শিয়ালদহ-রানাঘাট এসি লোকালে বাড়ল স্টপেজ, আপনার স্টেশনেও থামবে ট্রেন? জেনে নিন
ফাইল ছবিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 13, 2026 | 1:50 PM
Share

শিয়ালদহ: রেলের যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল ট্রেন যাত্রায় এবার জুড়তে চলছে আরও ৫টি স্টেশন। সাধারণত, শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল সব স্টেশনে থামে না। স্টপেজ সংখ্যা বাড়ানো নিয়ে দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন যাত্রীরা। এবার সেই দাবি মেনেই নয়া পদক্ষেপ করল পূর্ব রেল। তবে, আপাতত পরীক্ষামূলকভাবে এই পাঁচটি স্টেশন জুড়তে চলেছে। পূর্ব রেলের সিদ্ধান্তের ফলে রানাঘাট শাখার হাজার হাজার নিত্যযাত্রী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

নির্দিষ্ট কয়েক দিনের জন্য পরীক্ষার ভিত্তিতে এই অতিরিক্ত স্টপেজ চালু থাকবে। রেল সূত্রে জানা গেছে, আগামী ১৫ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত পরীক্ষা চলবে। যাত্রীদের সাড়া ও যাত্রীসংখ্যা পর্যালোচনা করে ভবিষ্যতে স্টপেজগুলি থাকবে কি না সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কোন কোন পাঁচটি স্টেশনে ট্রেন থামবে, দেখে নিন

নতুন ৫ স্টপেজ

31637 শিয়ালদহ–রানাঘাট এসি লোকাল এবং 31638 রানাঘাট–শিয়ালদহ এসি লোকাল অর্থাৎ আপ-ডাউন দুই ক্ষেত্রেই পরিষেবা পাওয়া যাবে। পাঁচটি স্টপেজ হল

  • সিমুরালি (SMX)
  • হলিশহর (HLR)
  • কাঁচরাপাড়া (KNR)
  • জগদ্দল (JGDL)
  • ইছাপুর (IP)

নতুন সময়সূচি

31637 শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল

  • ইছাপুর – সন্ধে ৭টা ৩২ মিনিট
  • জগদ্দল – সন্ধে ৭টা ৩৯ মিনিট
  • কাঁচরাপাড়া – সন্ধে ৭টা ৪২ মিনিট
  • হলিশহর – ৭টা ৫৪ মিনিট
  • সিমুরালি – ৮টা ১২ মিনিট

31638 রানাঘাট-শিয়ালদহ এসি লোকাল

  • সিমুরালি – ৮টা ৪৫ মিনিট
  • হলিশহর – ৯টা ২ মিনিট
  • কাঁচরাপাড়া – ৯ টা ১৩ মিনিট
  • জগদ্দল – ৯ টা ১৬ মিনিট
  • ইছাপুর – ৯ টা ২৩ মিনিট

যাত্রীদের কী সুবিধা হবে?

  • এসি লোকাল ট্রেন ব্যবহারের সুযোগ আরও বেশি মানুষের কাছে পৌঁছবে।
  • অফিসযাত্রী ও দৈনিক যাত্রীদের যাতায়াত হবে আরও সহজ ও আরামদায়ক।
  • রানাঘাট শাখার গুরুত্বপূর্ণ স্টেশনগুলির সঙ্গে উন্নত সংযোগ তৈরি হবে।
  • ভবিষ্যতে স্থায়ী স্টপেজ চালুর সম্ভাবনা তৈরি হবে।
  • সাধারণ লোকালে ভিড় কিছুটা কমতে পারে।

পূর্ব রেলের এই উদ্যোগকে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছেন বহু যাত্রী। বিশেষ করে কাঁচরাপাড়া, হালিশহর, ইছাপুর, জগদ্দল এবং সিমুরালির যাত্রীরা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিলেন। সব মিলিয়ে, খুশি নিত্যযাত্রীরা।

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…