শিয়ালদহ রুটের যাত্রীদের জন্য বড় ঘোষণা, দুর্গাপুজোয় কখন কখন ট্রেন পাবেন, দেখে নিন

Sealdah train schedule 2026: দুর্গাপুজোয় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে হাওড়ার মতো শিয়ালদহ ডিভিশনে একাধিক বিশেষ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। পাশাপাশি, ট্রেনের সময়সূচি, স্টপেজ এবং বাতিলের ক্ষেত্রেও একাধিক পরিবর্তন করা হয়েছে।

শিয়ালদহ রুটের যাত্রীদের জন্য বড় ঘোষণা, দুর্গাপুজোয় কখন কখন ট্রেন পাবেন, দেখে নিন
পুজোয় চলবে স্পেশাল ট্রেন।Image Credit source: Getty Image

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 15, 2026 | 12:11 AM

কলকাতা: দুর্গাপুজোয় দূর-দূরান্ত থেকে মানুষজন ঠাকুর দেখতে আসেন। দুর্গাপুজোয় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে হাওড়ার মতো শিয়ালদহ ডিভিশনে একাধিক বিশেষ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। পাশাপাশি, ট্রেনের সময়সূচি, স্টপেজ এবং বাতিলের ক্ষেত্রেও একাধিক পরিবর্তন করা হয়েছে।

১. পুজোয় রাতে অতিরিক্ত বিশেষ লোকাল ট্রেন

১৬–১৭ তারিখ থেকে ২০–২১ অক্টোবর অবধি মধ্য রাতেও অতিরিক্ত বিশেষ ট্রেন চলবে।

শিয়ালদহ মেন ও উত্তর শাখা- শিয়ালদহ–রানাঘাট, রানাঘাট–নৈহাটি, শিয়ালদহ–কল্যাণী, শিয়ালদহ–বারাসত, শিয়ালদহ–বনগাঁ এবং নৈহাটি–কৃষ্ণনগর রুটে বিশেষ ট্রেন চালানো হবে।

শিয়ালদহ–রানাঘাট–নৈহাটি রুট: শিয়ালদহ থেকে রাত ৯টা ৪০ মিনিটে বিশেষ ট্রেন ছাড়বে। রাতের বিভিন্ন সময়ে রানাঘাট ও নৈহাটির মধ্যে সংযোগকারী ট্রেনও চলবে।

শিয়ালদহ–কল্যাণী রুট: রাত ৯টা ১০ মিনিটে প্রথম বিশেষ ট্রেন ছাড়বে। মধ্যরাতের পরেও অতিরিক্ত পরিষেবা থাকবে।

শিয়ালদহ–হাসনাবাদ ও বনগাঁ রুট: রাতের দিকে শিয়ালদহ, হাসনাবাদ, বারাসত ও বনগাঁর মধ্যে বিশেষ ট্রেন চালানো হবে।

শিয়ালদহ–ডানকুনি রুট: শিয়ালদহ থেকে রাত ১১টায় ট্রেন ছাড়বে। ডানকুনি থেকে ফিরতি ট্রেন ছাড়বে রাত ১১টা ৫২ মিনিটে।

 ২. শিয়ালদহ দক্ষিণ শাখায় রাতভর বিশেষ ট্রেন

শিয়ালদহ দক্ষিণ–বারুইপুর রুট: শিয়ালদহ দক্ষিণ থেকে রাত ১১টা ৪০ মিনিটে বিশেষ ট্রেন ছাড়বে। বারুইপুর, বালিগঞ্জ ও শিয়ালদহ দক্ষিণের মধ্যে রাতভর একাধিক বিশেষ ট্রেন চলবে। শেষের দিকের পরিষেবা ভোর ৪টা ৩০ মিনিটে শিয়ালদহ দক্ষিণে পৌঁছবে।

বজবজ শাখা: শিয়ালদহ দক্ষিণ, কমাগাতামারু বজবজ ও নিউ আলিপুরের মধ্যে রাতভর বিশেষ ট্রেন চলবে।

লক্ষ্মীকান্তপুর–ডায়মন্ড হারবার শাখা: ডায়মন্ড হারবার, বারুইপুর ও লক্ষ্মীকান্তপুরের মধ্যে অতিরিক্ত বিশেষ ট্রেন চালানো হবে।

সন্ধ্যায় অতিরিক্ত বিশেষ ট্রেন

১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সন্ধ্যার সময়ে অতিরিক্ত লোকাল ট্রেন চালানো হবে।

 শিয়ালদহ–কৃষ্ণনগর: শিয়ালদহ থেকে বিকেল ৫টা ৫ মিনিটে বিশেষ ট্রেন ছাড়বে। কৃষ্ণনগর থেকে ফিরতি ট্রেন ছাড়বে রাত ৮টায়।

শিয়ালদহ–রানাঘাট: শিয়ালদহ থেকে বিকেল ৫টা ৫৫ মিনিটে বিশেষ ট্রেন ছাড়বে। রানাঘাট থেকে ফিরতি ট্রেন ছাড়বে রাত ৮টা ৮ মিনিটে।

শিয়ালদহ–কল্যাণী: সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শিয়ালদহ থেকে বিশেষ ট্রেন ছাড়বে। কল্যাণী থেকে ফিরতি ট্রেন ছাড়বে রাত ৮টা ৫৫ মিনিটে।

শিয়ালদহ–বনগাঁ: বিকেল ৫টা ৩২ মিনিট ও সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে শিয়ালদহ থেকে বিশেষ ট্রেন ছাড়বে। বনগাঁ থেকে রাতেও ফিরতি ট্রেন থাকবে।

 শিয়ালদহ দক্ষিণ–বারুইপুর–লক্ষ্মীকান্তপুর: শিয়ালদহ দক্ষিণ থেকে বিকেল ৫টা ৩৫ মিনিটে বিশেষ ট্রেন ছাড়বে। বারুইপুর থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে লক্ষ্মীকান্তপুরগামী ট্রেন ছাড়বে।

৪. লালগোলা শাখায় অতিরিক্ত EMU ট্রেন

  • ১৬ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত লালগোলা শাখায় অতিরিক্ত EMU পরিষেবা চালানো হবে।
  •  রানাঘাট থেকে সকাল ৭টা ৫ মিনিটে লালগোলাগামী ট্রেন ছাড়বে। পৌঁছবে সকাল ১০টা ২০ মিনিটে।
  •  লালগোলা থেকে রাত ১০টা ৪৫ মিনিটে রানাঘাটগামী ট্রেন ছাড়বে। পৌঁছবে পরদিন ভোর ৩টেয়।
  • শিয়ালদহ থেকে বিকেল ৫টা ১০ মিনিটে লালগোলাগামী বিশেষ ট্রেন ছাড়বে। রানাঘাটে পৌঁছবে সন্ধ্যা ৭টায় এবং লালগোলায় পৌঁছবে রাত ১০টা ২০ মিনিটে।
  •  লালগোলা থেকে সকাল ৯টা ৪৫ মিনিটে শিয়ালদহগামী বিশেষ ট্রেন ছাড়বে। শিয়ালদহে পৌঁছবে দুপুর ২টা ৫৫ মিনিটে।

এই বিশেষ ট্রেনগুলি পথে সব স্টেশনে দাঁড়াবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us