SIR বিতর্কের মাঝেই আবারও নতুন সিদ্ধান্ত কমিশনের

BLO App New Option: এসআইআর পর্বে গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছন কমিশনের বুথ স্তরের আধিকারিক অর্থাৎ BLO-রা।  কমিশন BLO অ্যাপে একটা নতুন অপশন দেয়। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া বা আপিল  সংক্রান্ত বিষয়ে ভোটারদের জমা দেওয়া আপিলের সমর্থনে প্রয়োজনীয় প্রমাণপত্র বা নথি অনলাইনে আপলোড করার জন্য অ্যাপে যুক্ত করা হয় 'Documents Upload Against The Appeal' অপশন।

SIR বিতর্কের মাঝেই আবারও নতুন সিদ্ধান্ত কমিশনের
ফাইল ফোটো

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 22, 2026 | 4:30 PM

কলকাতা: SIR বিতর্কের মাঝেই কি নতুন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। BLO অ্যাপে নতুন অপশন যোগ কমিশনের। আবেদনকারীদের তথ্য BLO অ্যাপে আপলোড করা যাবে কি, তা নিয়ে অবশ্য নির্বাচন কমিশনের তরফে এখনও কোনও স্পষ্ট তথ্য নেই।

বিভিন্ন চাপে পড়ে কমিশনের পক্ষ থেকে আগেই স্পষ্ট করা হয়েছিল, ডিলেটেড ভোটার অর্থাৎ বিবেচনাধীন যাঁরা নন, তারা ফর্ম ৬ পূরণের আবেদন করতে পারবেন। BLO অ্যাপে নতুন অপশন দেওয়া হয়েছে। ডিলেটেড ভোটার যাঁরা আবেদন করবেন, তাঁদের নথি BLO-রা আপলোড করতে পারবেন। SIR এর শুরুর পর্যায়ে আপলোডের কাজ BLO-রা করতেন। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন বিতর্কের পরে সেই আপলোড দীর্ঘদিন বন্ধ ছিল। এবার আবার BLO রা আপলোড করতে পারবেন। তবে ট্রাইব্যুনাল এর সঙ্গে যুক্ত নয়।

এসআইআর পর্বে গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছন কমিশনের বুথ স্তরের আধিকারিক অর্থাৎ BLO-রা।  কমিশন BLO অ্যাপে একটা নতুন অপশন দেয়। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া বা আপিল  সংক্রান্ত বিষয়ে ভোটারদের জমা দেওয়া আপিলের সমর্থনে প্রয়োজনীয় প্রমাণপত্র বা নথি অনলাইনে আপলোড করার জন্য অ্যাপে যুক্ত করা হয় ‘Documents Upload Against The Appeal’ অপশন।

SIR প্রক্রিয়ার শুনানিতে যখন সমস্ত নথি জমা পড়ছিল, তখন থেকেই বেশ কিছু সমস্যার বিষয় উঠে আসছিল। ট্রাইব্যুনাল বিচারকদের একাংশ ভারতের নির্বাচন কমিশনকে জানান যে, পোর্টালটির আইটি পরিকাঠামোয় বেশ কিছু গুরুতর সমস্যা রয়েছে। অ্যাপিল পোর্টালে অতিরিক্ত নথিপত্র আপলোড করার বা ভার্চুয়াল হিয়ারিং করার মতো পর্যাপ্ত ডিজিটাল সুবিধা না থাকার কারণে বিচার প্রক্রিয়া ব্যাহত হচ্ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ট্রাইব্যুনালগুলি ভোটারদের আবেদনের সত্যতা যাচাইয়ের পর নতুন কোনও নথি গ্রহণ করতে পারবে। কিন্তু পোর্টালের যান্ত্রিক ত্রুটির কারণে সরাসরি অনলাইন আপলোডের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখাটাই কঠিন হচ্ছিল। নির্বাচন কমিশন প্রক্রিয়ার সরলীকরণের জন্য অনলাইন সিস্টেমে বেশ কিছু বদল আনে কমিশন।

Loading...
Unable to load recommendations.
Follow Us