SIR Tribunal: এবার বেতন বাড়ানোর আর্জি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন ট্রাইবুনালের বিচারপতিরা

সম্প্রতি ট্রাইব্যুনালে কাজ করতে গিয়ে সমস্যার মুখে পড়েছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। তিনি প্রধান বিচারপতিকে চিঠি লিখে জানিয়েছিলেন যে দীর্ঘ রাস্তা পেরিয়ে, জ্যাম ঠেলে কাজ করা অসম্ভব হয়ে পড়েছে। তিনি বাধ্য হয়ে অবসর নিতে চান।

SIR Tribunal: এবার বেতন বাড়ানোর আর্জি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন ট্রাইবুনালের বিচারপতিরা
ফাইল ফোটো

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 09, 2026 | 2:43 PM

কলকাতা: ট্রাইবুনালে কাজ করতে গিয়ে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে আগেই জানিয়েছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতিদের একাংশ। এবার বেতন বাড়ানোর আর্জি জানিয়ে চিঠি দিলেন বিচারপতিরা। তাঁদের দাবি গোটা মাস কাজ করতে গেলে কমিশনের ঠিক করা বেতনে কাজ করা সম্ভব নয়।

সম্প্রতি ট্রাইব্যুনালে কাজ করতে গিয়ে সমস্যার মুখে পড়েছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। তিনি প্রধান বিচারপতিকে চিঠি লিখে জানিয়েছিলেন যে দীর্ঘ রাস্তা পেরিয়ে, জ্যাম ঠেলে কাজ করা অসম্ভব হয়ে পড়েছে। তিনি বাধ্য হয়ে অবসর নিতে চান। অবশ্য বাড়িতে বসে কাজ করতে তাঁর কোনও আপত্তি নেই, সে কথাও জানান চিঠিতে। আবার বেশ কয়েকজন বিচারপতি সরাসরি জানিয়ে দেন নিজেদের আধার দিয়ে log in করবেন না তাঁরা।

এবার অবসরপ্রাপ্ত বিচারপতিদের একাংশ চিঠি লিখে জানিয়েছে, বেতন না বাড়ালে কাজ করা সম্ভব নয়। বিচারপতিদের বক্তব্য এক লক্ষ টাকায় ৩৬ শতাংশ ট্যাক্স দিলে প্রতি দিনের গড় হিসেব ২,২০০ টাকা করে হয়। এই টাকায় কাজ করা সম্ভব নয়।

সূত্রের খবর ট্রাইবুনালের বিচারপতি হিসেবে তাঁরা এক লক্ষ টাকা সহ গাড়ি এবং বেশ কিছু সুবিধা পান। সেই টাকাই দ্বিগুণ করার কথা জানিয়ে প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন তাঁরা। কপি পাঠানো হয়েছে কমিশনকে। কমিশনকে সেই চিঠিও পাঠানো হয়েছে। কমিশনের এক কর্তা জানিয়েছেন প্রতি মাসে ট্রাইবুনালের খরচ বাবদ কমিশনকে তিন কোটি টাকার বেশ কিছু খরচ করতে হয়।

Loading...
Unable to load recommendations.
Follow Us