
কলকাতা: পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে পরিকাঠামো উন্নয়নের পথে আরেকটি বড় সাফল্য। গোবরডাঙা স্টেশনে সফলভাবে লেআউট সংশোধন করা হয়েছে। এবার সেকশনাল স্পিড ঘণ্টায় ৫০ কিমি থেকে বেড়ে ১১০ কিমি হচ্ছে।
শনিবার ও রবিবার এই কাজ চলে। এর ফলে ট্রেন চলাচলের ক্ষেত্রে সুরক্ষা বহুলাংশে বৃদ্ধি পাবে। জানা গিয়েছে, পরিকল্পিত মেগা ব্লকের মাধ্যমে এই কাজটি সম্পন্ন হয়। শিয়ালদহ বিভাগের অপারেটিং, ইঞ্জিনিয়ারিং, সিগন্যাল ও টেলিকমিউনিকেশন এবং ট্র্যাকশন ডিস্ট্রিবিউশন বিভাগ একসঙ্গে কাজ করেছে।
শিয়ালদহের ডিআরএম দীপক নিগমের নেতৃত্বে ৪০০-রও বেশি শ্রমিক, আধুনিক ট্র্যাক মেশিন, টাওয়ার ওয়াগন ও অন্যান্য ভারী যন্ত্রপাতি ব্যবহার করে প্রকল্পটি নির্ধারিত সময়সীমার মধ্যেই সম্পন্ন করেন।
কী কী কাজ হল গোবরডাঙা স্টেশনে-
পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউসকর বলেন, শিয়ালদহ বিভাগের এই উন্নয়নমূলক প্রকল্প ট্রেন চলাচলকে আরও দ্রুত, নিরবচ্ছিন্ন ও নিরাপদ করবে। যাত্রীদের ভ্রমণের সময় কমে আসবে এবং সামগ্রিক পরিষেবার মান উন্নত হবে।