Garia: ঘুমিয়ে ছিলেন ওঁরা, ৭ জনকে পিষে দিল গাড়ি! গড়িয়া স্টেশনে পাশে ফুটপাতে ভয়ঙ্কর ঘটনা

Haltoo to Dhakuria Road Accident: প্রতিদিনের মতোই রাতের খাওয়াদাওয়া সেরে বা কাজ শেষ করে বাড়ির পথে ফিরছিলেন কেউ কেউ। কেউ আবার ফুটপাথের ধারে দাঁড়িয়ে সামান্য বিশ্রাম নিচ্ছিলেন। গাড়িটিকে অনেকটা জোরে আসতেও দেখেছিলেন অনেকে। কেউ ঘুণাক্ষরেও টের পাননি এমনটা হবে।

Garia: ঘুমিয়ে ছিলেন ওঁরা, ৭ জনকে পিষে দিল গাড়ি! গড়িয়া স্টেশনে পাশে ফুটপাতে ভয়ঙ্কর ঘটনা
ঘাতক গাড়িImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 24, 2026 | 9:16 AM

কলকাতা: ঘড়ির কাঁটায় তখন রাত সাড়ে দশটা। সারাদিনের ক্লান্তি শেষে শহরের ব্যস্ত রাস্তাগুলো যখন একটু একটু করে নিস্তব্ধ, ঠিক তখনই এক মুহূর্তের বেপরোয়া গতিতে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা।  নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের ওপর উঠে গেল হালতু থেকে ঢাকুরিয়া স্টেশনগামী একটি দ্রুতগতির গাড়ি। আহত অন্ততপক্ষে ৭ জন। যাঁদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

প্রতিদিনের মতোই রাতের খাওয়াদাওয়া সেরে বা কাজ শেষ করে বাড়ির পথে ফিরছিলেন কেউ কেউ। কেউ আবার ফুটপাথের ধারে দাঁড়িয়ে সামান্য বিশ্রাম নিচ্ছিলেন। গাড়িটিকে অনেকটা জোরে আসতেও দেখেছিলেন অনেকে। কেউ ঘুণাক্ষরেও টের পাননি এমনটা হবে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সোজা উঠে পড়ে ফুটপাতে।

রাস্তার ধারে থাকা মানুষগুলো কিছু বুঝে ওঠার আগেই তাঁদের সজোরে ধাক্কা মারে গাড়িটি। পথচারীদের পিষে দিয়েও থামেনি গাড়ি। শেষ পর্যন্ত রাস্তার ধারের একটি বন্ধ দোকানে গিয়ে সজোরে ধাক্কা মেরে থামে সেটি। ধাক্কার তীব্রতায় ভেঙে গুঁড়িয়ে যায় দোকানের একাংশ।

রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন সাতজন। স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ঘাতক গাড়িও দুমড়ে-মুছড়ে গিয়েছে। তবে ঘাতক গাড়ির চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালায় কসবা থানার পুলিশ। ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে অভিযুক্ত চালককেও আটক করেছে পুলিশ। জানা যাচ্ছে, গাড়িটিতে একজন পুরুষ ও এক মহিলা ছিলেন। এক জন প্রত্যক্ষদর্শী বলেন, “গাড়িটা আসছিল দেখলাম। হুশ করে চলে এসে ফুটপাতে তুলে দেয়। দম্ দম আওয়াজ, আর্তনাদ, আমরা পুজো মুহূর্তের জন্য চুপ হয়ে যাই, কী করব বুঝতে পারছিলাম না। তার মধ্যে গাড়িটা দিয়ে পাশের দোকানেও মারে।”

Loading...
Unable to load recommendations.
Follow Us