WBSSC Recruitment 2026: কালীপুজোর আগেই সুখবর দিল SSC, প্রকাশিত গ্রুপ-সি ও গ্রুপ-ডি-র ফল,কারা পেলেন ইন্টারভিউতে সুযোগ, কীভাবে দেখবেন রেজাল্ট, জেনে নিন

SSC Group C- Group D Results: কমিশনের তথ্য অনুযায়ী, গত ১ মার্চ গ্রুপ ডি-এর পরীক্ষা হয়েছে। আর গ্রুপ সি-তে পরীক্ষা হবে গত ৮ মার্চ। আর গ্রুপ সি-তে শূন্যপদের সংখ্যা ২৯৮৯ ও গ্রুপ ডি-তে ৫৪৮৮। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রার্থীরা কমিশনের সরকারি ওয়েবসাইটে গিয়ে প্রকাশিত ইন্টারভিউ তালিকা দেখতে পারবেন।

WBSSC Recruitment 2026: কালীপুজোর আগেই সুখবর দিল SSC, প্রকাশিত গ্রুপ-সি ও গ্রুপ-ডি-র ফল,কারা পেলেন ইন্টারভিউতে সুযোগ, কীভাবে দেখবেন রেজাল্ট, জেনে নিন
ফাইল ছবিImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Nov 05, 2026 | 11:41 PM

কলকাতা: এসএসসি গ্রুপ সি (SSC Group-C) ও গ্রুপ ডি-তে (Group D Result) নিয়োগের ফলাফল প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। বৃহস্পতিবার কমিশনের ওয়েবসাইটে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুয়ায়ী, মোট ৩৮ হাজার জনকে ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠানো হয়েছে। কারা কারা যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন, তা কমিশনের ওয়েবসাইটে গেলেই দেখা যাচ্ছে।

কী বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিতে?

স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ১৪ অক্টোবর ২০২৬-এর জমা দেওয়া সংশোধিত শূন্যপদের ভিত্তিতেই এই প্রাথমিক ইন্টারভিউ তালিকা তৈরি করা হয়েছে। ২০২৫ সালের প্রথম SLST (নন-টিচিং স্টাফ) ক্লার্ক পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নাম এই তালিকায় রয়েছে।

কীভাবে দেখবেন ইন্টারভিউয়ের তালিকা? 

কমিশনের তথ্য অনুযায়ী, গত ১ মার্চ গ্রুপ ডি-এর পরীক্ষা হয়েছে। আর গ্রুপ সি-তে পরীক্ষা হবে গত ৮ মার্চ। আর গ্রুপ সি-তে শূন্যপদের সংখ্যা ২৯৮৯ ও গ্রুপ ডি-তে ৫৪৮৮। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রার্থীরা কমিশনের সরকারি ওয়েবসাইটে গিয়ে প্রকাশিত ইন্টারভিউ তালিকা দেখতে পারবেন। সেখানে নিজেদের নাম ও সংশ্লিষ্ট তথ্য যাচাই করে নিতে পারবেন তাঁরা। এরপর প্রার্থীদের মূল নথি, শংসাপত্র এবং অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্র যাচাই করা হবে। পাশাপাশি হবে ইন্টারভিউ। তবে নথি যাচাই এবং ইন্টারভিউয়ের দিনক্ষণ ও বিস্তারিত সূচি এখনও জানানো হয়নি। পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইটেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

SSC নিয়োগ মামলা

উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২৬ হাজার চাকরি বাতিল করে সুপ্রিম কোর্ট। ২০২৬ সালের মার্চে আলাদা আলাদা করে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি নিয়োগের পরীক্ষা হয়। তবে, বিধানসভা নির্বাচনের জন্য ফল প্রকাশের দিন পিছিয়ে যায়। প্রায় আট মাস পর পরীক্ষার ফল প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।

Loading...
Unable to load recommendations.
Follow Us