Sukanta On TMC: ‘বুলডোজার চলবে অপরাধীদের উপর’, মোদীর সভা থেকে বার্তা সুকান্তর

Sukanta Majumdar: 'বুলডোজার চলবে অপরাধীদের উপর': তৃণমূল কংগ্রেস বলে বিজেপি সরকার নাকি কিছুই করেননি। মুখ্যমন্ত্রী আপনার চোখে কি ন্যাবা হয়েছে? কৃষক সম্মান নিধি যোজনায় মোদীজি এ রাজ্যের জন্য কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন। আলুর দাম পাচ্ছে না চাষিরা হাহাকার করছে এরাজ্যে চাষিরা। বিজেপির সরকার তৈরি হবে আলু চাষিদের দাম দেওয়ার ব্যবস্থা করব। ৩৭ হাজার কিমি গ্রামীণ রাস্তা তৈরি করেছে বিজেপি সরকার এ রাজ্যে। বন্দে ভারত দিয়েছে কেন্দ্র রাজ্যকে। ১৪ হাজার কোটি টাকা দিয়েছে রেলকে মোদী সরকার। বুলডোজার চলবে অপরাধীদের উপর এটা বিজেপির প্রতিশ্রুতি। এই নির্বাচন বিজেপির সরকার তৈরি করার নির্বাচন।

Sukanta On TMC: বুলডোজার চলবে অপরাধীদের উপর, মোদীর সভা থেকে বার্তা সুকান্তর
সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীImage Credit source: Facebook

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 14, 2026 | 3:25 PM

কলকাতা: প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ব্রিগেডে সভা রয়েছে শনিবার। বাংলায় ভোটের আগে বলা চলে এটিই ব্রিগেডে বিজেপির অন্যতম বড় সভা। আর একটু পরেই প্রধানমন্ত্রী  পৌঁছবেন ব্রিগেডে। তার আগে ব্রিগেডের মঞ্চে উপস্থিত রয়ছেন তাবড় বিজেপি নেতারা। রয়েছেন-রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পাশাপাশি রয়েছেন মিঠুন চক্রবর্তী, নিশীথ প্রামাণিকরা।

সুকান্ত মজুমদারের বক্তব্য এক নজরে…

‘মমতাকে গো-ব্যাক করবেন মানুষ’: মুখ্যমন্ত্রী গোটা কলকাতা জুড়ে পোস্টার লাগিয়েছে গো-ব্যাক। বাংলার মানুষ আগামী নির্বাচনে দেখিয়ে দেবে হৃদয়ে রেখে দিয়েছে নরেন্দ্র মোদীকে, আর গো-ব্যাক মমতা। নরেন্দ্র মোদীর ডাবল ইঞ্জিন সরকার তৈরি হবে আগামী নির্বাচনে। পশ্চিমবঙ্গে দরকার ডাবল ইঞ্জিন সরকার।

‘তৃণমূল নামক জঞ্জালকে বিসর্জন দিন’: মুখ্যমন্ত্রী কিছুদিন আগে ধরনা দিচ্ছিলেন। সেখানে ধরনা মঞ্চে পর্দা উঠল, গান-বাজনা হল, মুখ্যমন্ত্রী ডায়ালগ দিলেন। তিনি বললেন, কোনও একটি সম্প্রদায়কে দিলে ভেঙে গুড়িয়ে দেবে আমাদের। আমরা হাজার বছর ধরে সংগ্রাম করে সনাতনী হয়েছি, আমরা থাকব। এক সেকেন্ডের মধ্যে মানুষ ইভিএম মেশিনে পদ্ম বোতাম টিপে বিজেপিকে আনবে তৃণমূলকে সরাবে। ৪০ দিন সময় নিন তৃণমূল নামক জঞ্জালকে বিসর্জন দিন।

‘বুলডোজার চলবে অপরাধীদের উপর’: তৃণমূল কংগ্রেস বলে বিজেপি সরকার নাকি কিছুই করেননি। মুখ্যমন্ত্রী আপনার চোখে কি ন্যাবা হয়েছে? কৃষক সম্মান নিধি যোজনায় মোদীজি এ রাজ্যের জন্য কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন। আলুর দাম পাচ্ছে না চাষিরা হাহাকার করছে এরাজ্যে চাষিরা। বিজেপির সরকার তৈরি হবে আলু চাষিদের দাম দেওয়ার ব্যবস্থা করব। ৩৭ হাজার কিমি গ্রামীণ রাস্তা তৈরি করেছে বিজেপি সরকার এ রাজ্যে। বন্দে ভারত দিয়েছে কেন্দ্র রাজ্যকে। ১৪ হাজার কোটি টাকা দিয়েছে রেলকে মোদী সরকার। বুলডোজার চলবে অপরাধীদের উপর এটা বিজেপির প্রতিশ্রুতি। এই নির্বাচন বিজেপির সরকার তৈরি করার নির্বাচন।

Follow Us