Weather latest Update: এবার বৃষ্টি নয়, শুক্র ও শনিবার বাংলায় জারি অন্য সতর্কতা

এ দিকে, বৃহস্পতিবার হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায় গরম নিয়ে অস্বস্তিকর আবহাওয়ার সর্তকতা দিল হাওয়া অফিস। আর শুক্রবার কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূমে সতর্কবার্তা।

Weather latest Update: এবার বৃষ্টি নয়, শুক্র ও শনিবার বাংলায় জারি অন্য সতর্কতা
বাংলার জন্য আবহাওয়ার নতুন কী পূর্বাভাস?Image Credit source: Debajyoti Chakraborty/NurPhoto via Getty Images

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 02, 2026 | 9:44 AM

কলকাতা: বৃষ্টির খেলা শেষ। শুরু গরমের দাপট। এপ্রিলেই চড়চড় করে বাড়বে তাপমাত্রা, আবহাওয়া অফিস অন্তত তেমনটাই জানিয়েছে। তবে, উত্তরবঙ্গের এখনই মুক্তি নেই বৃষ্টির হাত থেকে। কিন্তু দক্ষিণবঙ্গে দিন যত এগোবে বাড়বে শুষ্কতা। শনিবার পর্যন্ত উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সতর্কতা দেওয়া হল দক্ষিণের জেলায়।

আলিপুর আবহাওয়া অফিস বলছে, চলতি মাসে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। আর শনিবারের মধ্যেই কলকাতার পারদ পৌঁছে যেতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে। তবে রবিবার বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। আর সেটা চলবে মঙ্গলবার পর্যন্ত। কিন্তু কোন-কোন জেলায় ঝড়-বৃষ্টি হবে তা এখনও জানতে পারা যায়নি।

এ দিকে, বৃহস্পতিবার হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায় গরম নিয়ে অস্বস্তিকর আবহাওয়ার সর্তকতা দিল হাওয়া অফিস। আর শুক্রবার কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূমে সতর্কবার্তা।

আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫২ থেকে ৯৬ শতাংশ।

উত্তরবঙ্গে কোথায় কোথায় ঝড় বৃষ্টি?

উপরের পাঁচ জেলা যেমন-দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। দু’এক জায়গা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে।

শুক্রবার ও শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে তাপমাত্রা। তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে। রবিবার আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। রবিবার সোমবার ও মঙ্গলবার ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

Follow Us