Abhishek Banerjee: এক সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে সিদ্ধান্ত নিতে হবে, অভিষেকের বিদেশ যাত্রা অনুমতি মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের

Abhishek Banerjee eye treatment: চোখের চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি আগেই খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এসএসকেএম-এ চোখ দেখানোর পরামর্শ দেওয়া হয়েছিল সাংসদকে। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক। কিন্তু, মামলা কলকাতা হাইকোর্টেই ফেরত ফেরত পাঠাল শীর্ষ আদালত।

Abhishek Banerjee: এক সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে সিদ্ধান্ত নিতে হবে, অভিষেকের বিদেশ যাত্রা অনুমতি মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Aug 03, 2026 | 1:04 PM

কলকাতা: কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও (Supreme Court) ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চোখের চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি আগেই খারিজ করে দিয়েছিল হাইকোর্ট (Calcutta High Court)। এসএসকেএম-এ চোখ দেখানোর পরামর্শ দেওয়া হয়েছিল সাংসদকে। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক। কিন্তু, ওই মামলা কলকাতা হাইকোর্টেই ফেরত পাঠাল শীর্ষ আদালত। এই বিষয়ে কলকাতা হাইকোর্টকে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে বলেছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টে কী আবেদন?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী গোপাল শংকর নারায়ণ দাবি করেন, অভিষেকের বিরুদ্ধে প্রায় ১৫০০-র বেশি মামলা রয়েছে। অর্থাৎ বিভিন্ন মামলার কারণে যদি তাঁকে বিদেশযাত্রায় আটকানো হয়, তাহলে তাঁর চিকিৎসাব্যবস্থা ব্যাহত হবে। আগেও আদালতের নির্দেশে একাধিকবার বিদেশযাত্রা করেছেন অভিষেক। এর আগে আদালতের অনুমতি সাপেক্ষে বিদেশ গিয়েছেন তিনি।

তারপরই, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত জানিয়েছেন, হাইকোর্টেই এই মামলার শুনানি হবে। একইসঙ্গে নির্দেশ দিয়েছেন, চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতে পারবেন কি না সেবিষয়ে এক সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে সিদ্ধান্ত নিতে হবে।

অভিষেকের বিদেশযাত্রা মামলা

উল্লেখ্য, চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু, বিদেশ যাওয়ার আবেদন খারিজ করে দেয় আদালত। ২০ জুলাই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেককে বলেছিলেন, “আপনার চোখের চিকিৎসা কলকাতার হাসপাতালে করা হয়নি। আদালত আপনাকে তখন যেতে দিতে পারে যখন এখানে এই চিকিৎসা করা যাবে না। আপনি কি কখনও SSKM গিয়েছিলেন? চিকিৎসকরা একটা বোর্ড গঠন করুক। মেডিক্যাল বোর্ড যদি মনে করে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রা প্রয়োজনীয়, তাহলে সমস্যা নেই।”

শেষপর্যন্ত হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ অভিষেকের রক্ষাকবচ ৬ অক্টোবর পর্যন্ত বাড়ালেও বিদেশযাত্রার অনুমতি দেয়নি। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন না করে সরাসরি সুপ্রিম কোর্টে পৌঁছে যান অভিষেক। শীর্ষ আদালতে আবেদন জানিয়ে অভিষেকের আইনজীবী জানান, ডিজে মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তদন্তে সহযোগিতা করেছেন তিনি। কণ্ঠস্বরের নমুনাও দিয়েছেন। এরপরও তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। তাঁর চিকিৎসার জন্য করা আবেদনে সাড়া দিচ্ছে না হাইকোর্ট। কিন্তু, সুপ্রিম কোর্টও এই মামলায় হস্তক্ষেপ করল না।

Loading...
Unable to load recommendations.
Follow Us