AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court: ফের কি নতুন করে পরীক্ষা? ২৬ হাজার চাকরি বাতিল মামলার আজ শেষ শুনানি

Supreme Court: গত ২৭ জানুয়ারির শুনানিতে প্রধান বিচারপতি জানিয়েছিলেন, ১০ ফেব্রুয়ারি এই মামলার শুনানি শেষ করবেন। আজ (সোমবার) রাজ্য সরকার ও এসএসসি-র বক্তব্য শুনবেন প্রধান বিচারপতি। যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আলাদা করা না গেলে পুরো প্যানেল বাতিল করার ইঙ্গিত দিয়েছে সুপ্রিম কোর্ট।

Supreme Court: ফের কি নতুন করে পরীক্ষা? ২৬ হাজার চাকরি বাতিল মামলার আজ শেষ শুনানি
সুপ্রিম কোর্টImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 10, 2025 | 9:11 AM
Share

নয়াদিল্লি: ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর কী হবে? তাঁদের কি ফের পরীক্ষায় বসতে হবে? যোগ্য-অযোগ্য প্রার্থীদের আলাদা করতে পারবে এসএসসি? সুপ্রিম কোর্টে আজই (সোমবার) ২৬ হাজার চাকরি বাতিল মামলার শেষ শুনানি। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে হবে শুনানি। দুপুর ২টায় শুনানি শুরু হওয়ার কথা।

গত ২৭ জানুয়ারি এই মামলার শুনানিতে মূল মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ফের পরীক্ষা নেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন। তিনি প্রস্তাব দিয়েছিলেন, আবারও পরীক্ষা নেওয়া হোক। আর তার মাধ্যমেই যাঁরা যোগ্য, তাঁরা স্পষ্টভাবে সামনে চলে আসবেন। তাঁর আবেদন, ২০১৬ সালে পরীক্ষায় যাঁরা বসেছিলেন, তাঁদের ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হোক। বয়সের ঊর্ধ্বসীমা পেরিয়ে গিয়ে থাকলেও তাঁদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হোক। নিজের প্রস্তাবের পক্ষে সওয়াল করে তাঁর দাবি, যোগ্য ও অযোগ্যদের পৃথক করা অসম্ভব।

বিকাশ ভট্টাচার্যের এই প্রস্তাবের বিরোধিতা করে কলকাতার ওয়াই চ্যানেলে আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তাঁরা চাকরি করছেন। সরকারের ব্যর্থতার জন্য আবার তাঁদের পরীক্ষায় বসানো অমানবিক পদক্ষেপ হবে।

গত ২৭ জানুয়ারির শুনানিতে প্রধান বিচারপতি জানিয়েছিলেন, ১০ ফেব্রুয়ারি এই মামলার শুনানি শেষ করবেন। আজ (সোমবার) রাজ্য সরকার ও এসএসসি-র বক্তব্য শুনবেন প্রধান বিচারপতি। যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আলাদা করা না গেলে পুরো প্যানেল বাতিল করার ইঙ্গিত দিয়েছে সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে আজ সুপ্রিম কোর্টে রাজ্য ও এসএসসি কী বলে, সেদিকে তাকিয়ে সবাই।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?