Suvendu Adhikari: মুস্তাফিজুর, তারিকুলদের একাধিক ভুয়ো অ্যাকাউন্ট, ‘লক্ষ্মীর ভাণ্ডারের’ টাকা নয়ছয়ে SIT গঠনের নির্দেশ শুভেন্দু অধিকারীর

CM On Annapurna Yojana: "এসআইআরে বাদ যাওয়া নাম ও পুরুষ উপভোক্তা মিলিয়ে অন্তত ৩০ লক্ষ নাম বাদ যাবে। হিসেব বলছে, সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকা লুঠ করেছে পূর্বতন সরকার।" অন্নপূর্ণা যোজনা শুরু হওয়ার আগে একথাই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।

Suvendu Adhikari: মুস্তাফিজুর, তারিকুলদের একাধিক ভুয়ো অ্যাকাউন্ট, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নয়ছয়ে SIT গঠনের নির্দেশ শুভেন্দু অধিকারীর
শুভেন্দু অধিকারীImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 01, 2026 | 2:27 PM

কলকাতা: লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) টাকা ঢুকেছে একাধিক ভুয়ো অ্যাকাউন্টে। এমনই অভিযোগ তুলে তদন্তে আরও সক্রিয় হওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।  এখনও পর্যন্ত ২২টি এমন অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, অন্তত ৩০ লক্ষ এমন ভুয়ো অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। ৩০ লক্ষ অ্যাকাউন্টে যদি ১৫০০ টাকা করে ঢোকে, তাহলে কত টাকা লুঠ হচ্ছে, সেই হিসেবও দেন শুভেন্দু। ডিজিপির নির্দেশে এবার সিট গঠন করে তদন্ত হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।

ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে যা বললেন শুভেন্দু

এখনও পর্যন্ত ২২টি অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। যেখানে মহিলা নয়, পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিতেন।

মুস্তাফিজুর রহমান ও তাঁর স্ত্রী ১৫টি অ্যাকাউন্ট থেকে টাকা পাচ্ছেন, তারিকুল রহমানের ৬টি অ্যাকাউন্ট রয়েছে।

অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, আরও অনেকে টাকা পাচ্ছেন।

পুলিশকে তদন্তে আরও বেশি সক্রিয় হতে বলছি। ডিজিপি-কে সিট গঠন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন শুভেন্দু অধিকারী।

এসআইআরে বাদ যাওয়া নাম ও পুরুষ উপভোক্তা মিলিয়ে অন্তত ৩০ লক্ষ নাম বাদ যাবে। হিসেব বলছে, হাজার হাজার কোটি টাকা লুঠ করেছে পূর্বতন সরকার।

Follow Us