Suvendu Adhikari: সুকান্তরা গেলেও ভোটের ফলপ্রকাশের পর একবারও দিল্লিমুখী হননি, এতদিন বাদে আজ রাতে দিল্লি যেতে পারেন শুভেন্দু

Suvendu Adhikari: লোকসভা  নির্বাচনের ফল ঘোষণার পর সুকান্ত মজুমদার-সহ বিজেপির ১১ জন জয়ী প্রার্থীকে দিল্লিতে তলব করা হয়। কিন্তু সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে যেতে দেখা যায়নি। বাংলায় বিজেপি তাদের আশানুরূপ ফল করতে পারেনি। বুথ ফেরত সমীক্ষাতেও যে ইঙ্গিত দেওয়া হয়েছিল, তার কিছুই বাস্তবে মেলেনি।

Suvendu Adhikari: সুকান্তরা গেলেও ভোটের ফলপ্রকাশের পর একবারও দিল্লিমুখী হননি,  এতদিন বাদে আজ রাতে দিল্লি যেতে পারেন শুভেন্দু
শুভেন্দু অধিকারীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 23, 2024 | 5:03 PM

কলকাতা:   সব কিছু ঠিকঠাক থাকলে লোকসভা ভোটের পরে এই প্রথম দিল্লি যাবেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্তত তেমনটাই খবর সূত্র মারফত।  রবিবার রাতে তাঁর দিল্লি যাওয়ার কথা রয়েছে। ৯টা থেকে সাড়ে ৯টা নাগাদ দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার। লোকসভা ভোটের পরে তাঁর একাধিকবার দিল্লি যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত যাননি শুভেন্দু।রবিবার তাঁর দিল্লি যাওয়া কী কারণে সেটা অবশ্য স্পষ্ট নয়।

লোকসভা  নির্বাচনের ফল ঘোষণার পর সুকান্ত মজুমদার-সহ বিজেপির ১১ জন জয়ী প্রার্থীকে দিল্লিতে তলব করা হয়। কিন্তু সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে যেতে দেখা যায়নি। বাংলায় বিজেপি তাদের আশানুরূপ ফল করতে পারেনি। বুথ ফেরত সমীক্ষাতেও যে ইঙ্গিত দেওয়া হয়েছিল, তার কিছুই বাস্তবে মেলেনি। ২০১৯ সালের চেয়ে কম আসন পেয়েছে বিজেপি। তা নিয়ে দলের অন্দরেই প্রচুর কাটাছেঁড়া হয়েছে। সব থেকে বেশি নাড়া দিয়েছে দিলীপ ঘোষের হার। তাঁকে তাঁর আসন থেকে তুলে নিয়ে গিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে লড়ানো হয়েছে। প্রথমটায় কিছুটা মূর্ষে পড়লেও দিলীপ ঘোষ পরে অনুগামীদের নিয়ে বর্ধমান দুর্গাপুরে মাটি আঁকড়ে পড়েছিলেন। কিন্তু ফল আশানুরূপ হয়নি। হারের পর দিলীপও দলের মধ্যে কাঠিবাজির অভিযোগ তুলেছিলেন। তাঁর পাশে দাঁড়িয়েছিলেন সুকান্ত-সুভাষরাও। পাশাপাশি গতবারের জয়ী প্রার্থী অগ্নিমিত্রারও পরাজয় হয়েছে।

রাজ্য বিজেপির মধ্যে ইতিমধ্যে এই ব্যর্থতার মূল্যায়ন শুরু হয়েছে। কিছু নেতা প্রকাশ্যেই শুভেন্দুর বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। অভিযোগ, তাঁর সিদ্ধান্তে একাধিক আসনে বিজেপির ভরাডুবি হয়েছে। এই পরিস্থিতি দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের মুখোমুখি হতে হননি শুভেন্দু। সব ঠিক থাকলে রবিবার রাতেই তিনি দিল্লি যেতে পারেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us