Suvendu on Bikash Ranjan: ২৪ ঘণ্টার ডেডলাইন মুখ্যমন্ত্রীর, পাঁচ ঘণ্টা অতিক্রান্ত, এখনও ‘হিন্দু’ শব্দ মুছলেন না বিকাশরঞ্জন

Suvendu Adhikari 24 Hour Ultimatum: শুক্রবার দুপুর তিনটে। নবান্নে সাংবাদিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই বিকাশরঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ করেন তিনি। সম্প্রতি, বর্ষীয়ান নেতার একটি মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়। সেই প্রসঙ্গ তুলেই চরম হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট করে দেন, ‘হিন্দুত্ববাদী’ শব্দ যদি তিনি ডিলিট না করেন, তাহলে আইনি পদক্ষেপ করা হবে।

Suvendu on Bikash Ranjan: ২৪ ঘণ্টার ডেডলাইন মুখ্যমন্ত্রীর, পাঁচ ঘণ্টা অতিক্রান্ত, এখনও হিন্দু শব্দ মুছলেন না বিকাশরঞ্জন
শুভেন্দু-বিকাশের পোস্টImage Credit source: Tv9 Bangla

Oct 09, 2026 | 8:37 PM

কলকাতা: মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari) ২৪ ঘণ্টার ডেডলাইন। তার মধ্যে কেটে গিয়েছে পাঁচ ঘণ্টা (প্রতিবেদন লেখা পর্যন্ত)। এখনও বিকাশরঞ্জনের পোস্টে জ্বলজ্বল করছে হিন্দুত্ববাদী শব্দটি। শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পরও প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টে কোনও ‘কারেকশন’ করলেন না বিকাশরঞ্জন (Bikash Ranjan Bhattacharya)। যদিও, আগামীকাল দুপুর পর্যন্ত সিপিএম-এর বর্ষীয়ান নেতাকে সময় দিয়েছেন মুখ্যমন্ত্রীর।

ঠিক কী বলেছিলেন শুভেন্দু?

শুক্রবার দুপুর তিনটে। নবান্নে সাংবাদিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই বিকাশরঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ করেন তিনি। সম্প্রতি, বর্ষীয়ান নেতার একটি মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়। সেই প্রসঙ্গ তুলেই চরম হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট করে দেন, ‘হিন্দুত্ববাদী’ শব্দ যদি তিনি ডিলিট না করেন, তাহলে আইনি পদক্ষেপ করা হবে। বেঁধে দিয়েছিলেন ডেডলাইনও। শুভেন্দু বলেছিলেন, “আজ সকালে সিপিকে আমি নির্দেশ দিয়েছি। বিএনএস অনুযায়ী এফআইআর করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমার সাংবাদিক বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যে হিন্দুত্ববাদী শব্দটি ডিলিট না করেন, তাহলে আমরা মনে করি সর্ববৃহৎ ধর্ম পালনকারী হিন্দু, তাদের আস্থাতে সরাসরি আঘাত করা হয়েছে।” তবে, রাত সাড়ে আটটা পর্যন্ত দেখা গিয়েছে পোস্ট থেকে ‘হিন্দুত্ববাদী’ শব্দটি ডিলিট করা হয়নি।

কী লিখেছিলেন বিকাশরঞ্জন?

বৃহস্পতিবার ভোরে বিকাশরঞ্জনের বাড়িতে হামলা হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখ এবং মোটরবাইকের নম্বর প্লেট কাপড়ে ঢেকে এক দুষ্কৃতী প্রবীণ আইনজীবীর বাড়ির সামনে এসে উপস্থিত হয়। এরপর ব্যাগ থেকে একের পর এক কাচের মদের বোতল বের করে সোজা বাড়ি লক্ষ্য করে ছুড়তে থাকে। অশালীন মন্তব্যও করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় শুরু হয় রাজনৈতিক বিতর্ক। এর মধ্যে বিকাশবাবুর সমাজমাধ্যমে একটি পোস্ট ঘিরে শুরু হয় নতুন বিতর্ক।

সিপিএম নেতা নিজের সমাজমাধ্যমে লেখেন, “আজ সকাল ৫টা নাগাদ হিন্দুত্ববাদী গুন্ডারা আমার বাড়িতে হামলা চালাল।” আর ‘হিন্দুত্ববাদী’ শব্দটিতেই প্রবল আপত্তিপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী সরাসরি হুঁশিয়ারি দেন, “বিকাশবাবু নিজের পোস্টে হিন্দুত্ববাদীদের আক্রমণ করেছেন। এটাকেও আমরা খুব সিরিয়াসলি নিয়েছি। গতকাল গরফা ও কসবা থানায় বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আজ সকালে সিপিকে আমি নির্দেশ দিয়েছি। বিএনএস অনুযায়ী এফআইআর করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” বিকাশবাবুকে ডেডলাইন বেঁধে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “উনি যদি আজকে পোস্ট কারেকশন করে দেন, তাহলে বেটার।”

পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “আমাকে যদি শুভেন্দুবাবুর নেতারা বলেন চার্ট করে হিন্দু ভাবাবেগ বলতে ওঁরা কী বোঝেন, হিন্দু বলতে কী বোঝেন, এটা যদি নোটিফিকেশন করে দেন, তাহলে আমাদের পক্ষে বুঝতে সুবিধা হয়।”

Loading...
Unable to load recommendations.
Follow Us