Swarup Biswas: ক্যাফেতে স্বরূপের পা ছুঁয়ে প্রণামের চেষ্টা বিজেপি নেতা সুমনের, পুরভোটের আগে নয়া ‘ট্যুইস্ট’

মমতা তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, "এতদিন বিজেপি বলত স্বরূপ বিশ্বাস টাকা তুলেছে। মহিলাদের বিরুদ্ধে অভিযোগ আছে। ৭২ ঘণ্টা ধরে তল্লাশি হল স্বরূপের বাড়িতে। এরপর যদি তাঁকেই বিজেপি নেতা প্রণাম করে। এরা বিজেপির কাছে আত্মসমর্পণ করে দিয়েছে। এদের অবস্থা খুব করুণ হবে। এরা কতটা নিচে নামতে পারে মানুষ শুধু দেখুন।"

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 25, 2026 | 1:13 PM

কলকাতা: পুরভোটের মুখে ‘মুখোমুখি’ তৃণমূল ও বিজেপি নেতা। নিউ আলিপুরের ক্যাফেতে একসঙ্গে দেখা গেল স্বরূপ বিশ্বাস ও বিজেপি নেতা সুমন বন্দ্যোপাধ্যায়কে। স্বরূপ সুমনের এই আড্ডা নিয়ে জোর চর্চা রাজনৈতিক মহলের।

ক্যাফের একটি সিসিটিভি (CCTV) ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেই ফুটেজেই দেখা যাচ্ছে স্বরূপের পা ছুঁয়ে প্রণাম করতে যান সুমন। তারপরই বিজয়ার কোলাকুলি দুই প্রতিপক্ষ দলের দুই নেতার। দরজায় কড়া নাড়ছে পুরভোট। তার ঠিক আগে নিউ আলিপুরে স্বরূপ-সুমনের সাক্ষাতে নতুন সমীকরণ? উঠছে প্রশ্ন। তবে, সুমনের দাবি এটা পুরোটাই সৌজন্য সাক্ষাৎ। স্বরূপ বিশ্বাসই তাঁকে কফি খেতে ডেকেছিলেন। তাই তিনি গিয়েছিলেন। তবে স্বরূপের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এ প্রসঙ্গে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “এই বিষয়ে আমার কিছু জানা নেই। এটা তো ভারতীয় পরম্মরা। ব্যক্তি স্বাধীনতা কে কী করবে।” মমতা তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, “এতদিন বিজেপি বলত স্বরূপ বিশ্বাস টাকা তুলেছে। মহিলাদের বিরুদ্ধে অভিযোগ আছে। ৭২ ঘণ্টা ধরে তল্লাশি হল স্বরূপের বাড়িতে। এরপর যদি তাঁকেই বিজেপি নেতা প্রণাম করে। এরা বিজেপির কাছে আত্মসমর্পণ করে দিয়েছে। এদের অবস্থা খুব করুণ হবে। এরা কতটা নিচে নামতে পারে মানুষ শুধু দেখুন।”

Loading...
Unable to load recommendations.
Follow Us