Taratala factory collapse: তারতলার ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন রাজ্য সরকারের, সাত দিনের মধ্যে দিতে হবে রিপোর্ট

Taratala disaster latest news: দুর্ঘটনার কারণ নির্ধারণে তদন্ত করবে কমিটি। ভবিষ্যতে এধরনের দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য সংশোধনমূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থা সুপারিশ করবে কমিটি। সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ করবে রাজ্য সরকার।

Taratala factory collapse: তারতলার ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন রাজ্য সরকারের, সাত দিনের মধ্যে দিতে হবে রিপোর্ট
তারাতলা বিপর্যয়Image Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Jun 25, 2026 | 6:32 PM

কলকাতা: তারাতলার বিপর্যয়ের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করল রাজ্য সরকার। যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পাণ্ডের সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন মোট ১১জন সদস্য়। সাতদিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যেই তারাতলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১।

তদন্ত কমিটির সদস্যরা হলেন

  • খলিল আহমেদ, আইএএস, অতিরিক্ত মুখ্যসচিব, নগর উন্নয়ন ও পুর বিষয়ক দফতর।
  • রাজেশ কুমার সিনহা, আইএএস, প্রধান সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা দফতর।
  • অজয় নন্দ, আইপিএস, পুলিশ কমিশনার, কলকাতা।
  • স্মিতা পাণ্ডে, আইএএস, মিউনিসিপ্যাল কমিশনার ও প্রশাসক, কলকাতা পুরনিগম।
  • রচনা ভগত, আইএএস, সচিব, শ্রম দফতর।
  • ইঞ্জিনিয়ার-ইন-চিফ, পূর্ত দফতর।
  • ডিরেক্টর জেনারেল (বিল্ডিং), কলকাতা পুরনিগম।
  • দমকল ও জরুরি পরিষেবা দফতরের ডিরেক্টর জেনারেলের একজন প্রতিনিধি।
  • রাইটস (RITES)-এর একজন প্রতিনিধি।
  • IRCON-এর একজন প্রতিনিধি।
  • আইআইটি খড়্গপুরের একজন প্রতিনিধি।

কী করবে এই তদন্ত কমিটি?

দুর্ঘটনার কারণ নির্ধারণে তদন্ত করবে কমিটি। ভবিষ্যতে এধরনের দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য সংশোধনমূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থা সুপারিশ করবে কমিটি। সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ করবে রাজ্য সরকার।

উল্লেখ্য, তারাতলা বিপর্যয়ে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টার বেশি হয়ে গিয়েছে এখনও উদ্ধারকাজ চলছে। সেনার দাবি, এখনও ১০ থেকে ১১ জন আটকে রয়েছেন ধ্বংসস্তূপে। ইতিমধ্যেই ৫জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় ৫ সদস্যের সিটও গঠন করা হয়েছে। এবার উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করল রাজ্য সরকার।

Follow Us