CM On Taratala: ‘এই দেখুন…’ ভরা বিধানসভায় কাগজটা বার করে দেখিয়ে ফিরহাদের পর্দাফাঁস করলেন মুখ্য়মন্ত্রী

CM On Firhad Hakim: পাশাপাশি, এই ঘটনার নেপথ্যে তৃণমূল জমানায় সরকারের দুর্নীতি কীভাবে জড়িত, তারও তথ্য প্রমাণ পেশ করেন। তিনি দেখান, কীভাবে তৃণমূল জমানায় ফিরহাদ হাকিম কলকাতা পৌরনিগমের মেয়র থাকাকালীন ক্রটিপূর্ণ থাকাকালীন অনুমোদিত হয়ে গিয়েছিল। 

CM On Taratala: এই দেখুন... ভরা বিধানসভায় কাগজটা বার করে দেখিয়ে ফিরহাদের পর্দাফাঁস করলেন মুখ্য়মন্ত্রী
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ফিরহাদ হাকিমImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 25, 2026 | 12:25 PM

কলকাতা: তারাতলার বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। এখনও পর্যন্ত এসএসকেএম-এ ভর্তি রয়েছেন ২০ জন। তাঁদের মধ্যে ১৫ জনের অবস্থা স্থিতিশীল, এক জন আশঙ্কাজনক। বৃহস্পতিবার বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃতদের পরিবারকে ১০ লক্ষ ও আহতদের ১ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার। বিধানসভায় এদিন মুখ্যমন্ত্রী তারাতলা বিপর্যয় নিয়ে শোকপ্রকাশ করেন। কিন্তু পাশাপাশি, এই ঘটনার নেপথ্যে তৃণমূল জমানায় সরকারের দুর্নীতি কীভাবে জড়িত, তারও তথ্য প্রমাণ পেশ করেন। তিনি দেখান, কীভাবে তৃণমূল জমানায় ফিরহাদ হাকিম কলকাতা পৌরনিগমের মেয়র থাকাকালীন ক্রটিপূর্ণ থাকাকালীন অনুমোদিত হয়ে গিয়েছিল।

এদিন বিধানসভায় ভরা অধিবেশনে একটি নথি দেখান। সেটি ওই গোডাউনের বিল্ডিংয়ের প্ল্যান। শুভেন্দু বলেন, “দেখুন এতে সই রয়েছে প্রাক্তন মেয়রের।” মুখ্য়মন্ত্রী বলেন, “প্রাক্তন মেয়র জড়িত। দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন কীভাবে স্ট্রাকচারে ডিফেক্ট থাকা অবস্থাতেও প্ল্যান অ্যাপ্রুভ করেছেন।” মুখ্য়মন্ত্রী এও জানান, ওই প্ল্যানেই সই রয়েছে, আর্কিটেক্ট, EAC, GTE, জমির ওনার, আবেদনকারীর।  কীভাবে ডিজাইনে ভুল থাকা সত্ত্বেও প্ল্যান অনুমোদিত হয়ে গেল, তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা পৌরসভার ৮০ নম্বর ওয়ার্ডের এলাকাতেই তৈরি হচ্ছিল অভিশপ্ত গোডাউন। ওই এলাকার কাউন্সিলর আনোয়ার খান। তিনি আবার ফিরহাদ ঘনিষ্ঠ বলেই পরিচিত। বুধবারই ওই কাউন্সিলর ঘটনাস্থলে গেলে ঘাড়ধাক্কা খান। নাম জড়ায় ফিরহাদেরও। এদিন বিধানসভায়  প্রাক্তন মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে শুভেন্দু বলেন, “আপনার KMC তে কী হয়েছে, জানি না! আপনার কালীকে তুললেই সব হয়ে যাবে। KMC তে কালী না বললে কোনও প্ল্যান হয় না। আর কালী ক্যামাক স্ট্রিটের দ্বারা নিযুক্ত। এই কালী বাইপাসের পাশে ২০০ কোটি টাকা দিয়ে তৃণমূল ভবন বানাচ্ছে। আমরা সব বার করেছি।”

Follow Us