Kalighat: ‘আমরা মনে করেছি, তাই খুলে নিচ্ছি’, অভিষেকের বাড়ির সামনে থেকে সরানো হল নির্মাণ

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগে জেড প্লাস নিরাপত্তা পেতেন। সেইসময় নিরাপত্তারক্ষীদের থাকার জন্য ওই অস্থায়ী নির্মাণ করা হয়েছিল। এখন প্রয়োজন ফুরিয়েছে বলেই সেটা সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। বৈশ্বানর এই প্রসঙ্গে বলেন, "বিজেপি সবসময় কন্ট্রোভার্সি তৈরি করে। তাই আমরা সরিয়ে দিচ্ছি।"

Kalighat: আমরা মনে করেছি, তাই খুলে নিচ্ছি, অভিষেকের বাড়ির সামনে থেকে সরানো হল নির্মাণ
অভিষেকের বাড়ির সামনে সরানো হচ্ছে নির্মাণImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 11, 2026 | 8:26 PM

কলকাতা: ভাইফোঁটার দিন সন্ধ্যায় আচমকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির সামনে খোলা হচ্ছে বাঁশ, সরানো হচ্ছে টিনের শেড। ডায়মন্ড হারবারের সাংসদের বাড়ির সামনে দীর্ঘদিন ধরে একটি অস্থায়ী নির্মাণ ছিল, সেটা সরিয়ে দেওয়া হল এদিন। কয়েকদিন আগেই অভিষেকের জন্মদিনের রাতে তাঁর বাড়ির সামনে পুলিশের সঙ্গে তীব্র বচসা হয় তাঁর সমর্থকদের। আর এবার সরানো হল অস্থায়ী নির্মাণ।

তবে কোনও পুলিশ বা পুরসভার নোটিসের জেরে নয়, কালীঘাট-তৃণমূলের নেতাদের উদ্যোগেই এই নির্মাণ সরিয়ে নেওয়া হয়েছে। যখন বাঁশ খোলার কাজ শুরু হয়, তখন সেখানে দাঁড়িয়ে ছিলেন কালীঘাটপন্থী নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়। তিনি জানান, নিজেদের উদ্য়োগেই ওই নির্মাণ সরিয়ে দেওয়া হচ্ছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগে জেড প্লাস নিরাপত্তা পেতেন। সেইসময় নিরাপত্তারক্ষীদের থাকার জন্য ওই অস্থায়ী নির্মাণ করা হয়েছিল। এখন প্রয়োজন ফুরিয়েছে বলেই সেটা সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। বৈশ্বানর এই প্রসঙ্গে বলেন, “বিজেপি সবসময় কন্ট্রোভার্সি তৈরি করে। তাই আমরা সরিয়ে দিচ্ছি।” তাঁর বক্তব্য, বিজেপি নিজেদের কাজের থেকে বেশি তৃণমূলের যে কোনও বিষয় নিয়ে বিতর্ক তৈরি করে থাকে। শুধুই আগের সরকারের সমালোচনা করে যায়, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us