AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ১ টাকায় জমি পাওয়া বেসরকারি হাসপাতালগুলিকে নিয়েও বড় সিদ্ধান্ত শুভেন্দুর

Suvendu Adhikari on দিন দুয়েক আগেই সই-জাল কাণ্ডে তৃণমূলের একাধিক বিধায়কের বাড়িতে হাজির হয় সিআইডি। কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা, বাহারুল ইসলামের বাড়িতে যান আধিকারিকরা। এবার কি সেই অভিযোগেই অভিষেকের বাড়িতে হাজির হল সিআইডি?

Suvendu Adhikari: ১ টাকায় জমি পাওয়া বেসরকারি হাসপাতালগুলিকে নিয়েও বড় সিদ্ধান্ত শুভেন্দুর
শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 30, 2026 | 4:18 PM
Share

কলকাতা: আরজি কর কাণ্ডের অনেক আগে থেকেই বাংলায় বারবার অভিযোগ উঠেছে ‘রেফার রোগ’ নিয়ে। বাংলার স্বাস্থ্য ব্যবস্থায় কার্যত বড় ক্ষত তৈরি করেছে এই রেফার রোগ। রোগীর পরিবারের এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে হন্যে হয়ে ঘোরার ছবি সামনে এসেছে। হাসপাতালের বাইরে মুমুর্ষু রোগীর পড়ে থাকার ছবিও দেখেছে বাংলা। এবার ক্ষমতায় এসেই সেই ‘রোগ’ দূর করার কথা বলছে বিজেপি সরকার। আজ, শনিবার এক অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন রাজ্য সরকার এই সমস্যা মেটাতে কী কী উদ্যোগ নিচ্ছে।

রেফার-সমস্যা মেটাতে একাধিক উদ্যোগ

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকারের কাছ থেকে যে সব বেসরকারি হাসপাতাল ১ টাকায় জমি কিনেছিল, তাদের ১৫ শতাংশ বেড বরাদ্দ রাখতে হবে অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের জন্য। সরকারি হাসপাতালে অতিরিক্ত চাপ হলে, সেখান থেকে রেফার করা হলে ওই বেডে বিনামূল্যে পরিষেবা দিতে হবে। এছাড়া, কদিকে, স্বাস্থ্য ভবনে শুরু হয়েছে কন্ট্রোল রুম। বিশেষ মনিটরিং-এর ব্যবস্থা থাকছে সেখানে। কোনও হাসপাতালে ডাক্তার আছে কি না, রোগীকে বাইরে ফেলে রাখা হয়েছে কি না, হাসপাতালের ভিতর কুকুর-বিড়াল ঘুরে বেড়াচ্ছে কি না, তার উপর নজরদারি চলবে।

স্বাস্থ্যক্ষেত্রে একাধিক ব্যবস্থা

এসএসকেএম ১০০টি নতুন বেড চালু করা হয়েছে শনিবার থেকে। এছাড়া জুন থেকেই পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে আয়ুষ্মান ভারত স্কিম। ১ কোটি ৩৬ লক্ষ পরিবারের ৬ কোটি মানুষ এই পরিষেবা পাবেন বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, আয়ুষ্মান ভারতের আওতায় থাকা হাসপাতালগুলিকে বলা হবে আয়ুষ্মান মন্দির। ওষুধের খরচ ১০০০ থেকে কমিয়ে ১০০ টাকা করা হবে।

Follow Us
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?