Restaurant Close: ইঁদুরের পটি! সল্টলেকের ‘কষে কষা’-র রান্নাঘরে ঢুকে মাথায় হাত

এছাড়াও সল্টলেকের নাফিল রেস্তোরাঁয় অভিযান চালান EB আধিকারিকরা। সেখানেও একই সমস্যা। রান্নাঘর অপরিষ্কার এবং অনেক খাবারের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে কি না বোঝা যাচ্ছে না। সেই কারণে দু'দিনের জন্য বন্ধ রাখা হল।

Restaurant Close: ইঁদুরের পটি! সল্টলেকের কষে কষা-র রান্নাঘরে ঢুকে মাথায় হাত
কষেকষা রেস্তোরাঁImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 29, 2026 | 2:52 PM

কলকাতা: সল্টলেক (Saltlake) সেক্টর ফাইভের (Sector V) তিন নামি রেস্তোরায় EB অভিযান। ‘8th day cafe and bakery’, ‘কষে-কষা’ ও ‘নাফিল’ অভিযান আধিকারিকদের। জানা যাচ্ছে, ইতিমধ্যেই সংশ্লিষ্ট একটি ক্যাফেকে বন্ধ করে দেওয়া হয়েছে পাঁচ দিনের জন্য।

আজ প্রথমে ইবি আধিকারিকরা পৌঁছয় ‘8th day cafe and bakery’ নামে একটি ক্যাফেতে। সেখানে অভিযান চালানোর সময় EB আধিকারিকরা লক্ষ্য করেন রেস্তোরাঁর রান্নাঘর সম্পূর্ণভাবে নোংরা। রান্নাঘরে ব্যবহৃত কাপড়ও নোংরা। রান্নাঘরের মধ্যে যে সমস্ত মশলা আছে সেগুলো স্থানীয় দোকান থেকে কেনা। যার জেরে মশলা গুলির মেয়াদ আদৌ উত্তীর্ণ হয়েছে কি না বোঝা যাচ্ছে না। পাশাপাশি ফিনাইল, স্যাভলন এই সমস্ত দ্রব্যের সঙ্গে খাবারের দ্রব্য রাখা আছে। জানা যাচ্ছে পাঁচ দিনের জন্য ওই রেস্তোরা বন্ধ রাখার নির্দেশ দিলেন আধিকারিকরা।

এছাড়াও সল্টলেকের নাফিল রেস্তোরাঁয় অভিযান চালান EB আধিকারিকরা। সেখানেও একই সমস্যা। রান্নাঘর অপরিষ্কার এবং অনেক খাবারের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে কি না বোঝা যাচ্ছে না। সেই কারণে দু’দিনের জন্য বন্ধ রাখা হল।

এরপর ‘কষে কষা’ রেস্তোরাঁয় অভিযান চালান EB আধিকারিকরা। তাঁদেরও একই অবস্থা। অভিযোগ, রান্নাঘরে ইঁদুর, টিকটিকির মল পাওয়া গিয়েছে। একদম অপরিচ্ছন্ন রান্নাঘর। পাশাপাশি দোকানের লাইসেন্সেও কিছু ভুল পাওয়া গিয়েছে। সেই কারণে ১৪ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে কোষে কষা।

Loading...
Unable to load recommendations.
Follow Us