AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Drown: খাস কলকাতায় পুকুর থেকে তিন কিশোরের দেহ উদ্ধার

Tiljala: খবর আসতেই কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছয়। আসে পুলিশের টিমও। তিনটি দেহ উদ্ধার করে পরপর। পুলিশের প্রাথমিক অনুমান, একজন প্রথমে তলিয়ে যায়। তাকে বাঁচাতে গিয়েই আরও দুই কিশোর তলিতে যায়। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

Drown: খাস কলকাতায় পুকুর থেকে তিন কিশোরের দেহ উদ্ধার
| Edited By: | Updated on: May 03, 2024 | 7:53 PM
Share

কলকাতা: প্রচণ্ড গরম। তেতেপুড়ে গলদঘর্ম দশা। এরইমধ্যে তিন কিশোর খেলাধূলার শেষে এলাকারই একটি পুকুরে নেমেছিল স্নান করতে। এরপর বেশ কিছুক্ষণ কোনও সাড়াশব্দ নেই। যারা তাদের পুকুরে নামতে দেখেছিল, তারাও খোঁজ শুরু করে। এরপরই বড় বিপদ ঘটে গিয়েছে বুঝেই শুরু হয় হইচই। গোটা পাড়া ভেঙে আসে পুকুরঘাটে। নামানো হয় ডুবুরি। সন্ধ্যা নামার মুখে সেই পুকুর থেকেই তোলা হয় তিন কিশোরের লাশ! শুক্রবার তিলজলা থানা এলাকার অছিপরিষদ শিব মন্দিরের ঠিক পিছনের পুকুরে এই ঘটনা ঘটে।

পুকুরে স্নান করতে এসে তলিয়ে মৃত্যু হয় তিন কিশোরের। স্থানীয়দের বক্তব্য, প্রতিদিনই বহু ছেলেপুলে এই পুকুরে স্নান করতে আসে। এই তিন কিশোরও আসে। এলাকার বাসিন্দা শুভঙ্কর দাসের কথায়, “খেলে এসে স্নান করছিল, তারপরই হঠাৎ চিৎকার চেঁচামেচি শুরু হয়। তারপরই জানতে পারি তিনটে বাচ্চা মারা গিয়েছে। এলাকার লোকেরাই স্থানীয় থানায় ফোন করে। ডুবুরি আসে, বিপর্যয় মোকাবিলা টিমও আসে। বিকাল সাড়ে ৪টে ৫টা নাগাদ ছেলেগুলিকে উদ্ধার করা হয়।”

পুলিশ সূত্রে খবর, খবর আসতেই কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছয়। আসে পুলিশের টিমও। তিনটি দেহ উদ্ধার করে পরপর। পুলিশের প্রাথমিক অনুমান, একজন প্রথমে তলিয়ে যায়। তাকে বাঁচাতে গিয়েই আরও দুই কিশোর তলিতে যায়। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের