AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tilottama Case: তিলোত্তমাকাণ্ডে ‘ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ’ অভীক দের বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের, কী নির্দেশ দিলেন?

Governor RN Ravi Orders Departmental Probe Against Aviik De: অভীক দে-র বিরুদ্ধে বিভাগীয় তদন্তকে স্বাগত জানিয়ে বিজেপি বিধায়ক চিকিৎসক ইন্দ্রনীল খাঁ বলেন, "তিলোত্তমাকাণ্ডে যাঁরা বিচারের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন, যাঁরা হঠাৎ করে ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ হিসেবে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন প্রমাণ লোপাট করতে, যাঁরা স্বাস্থ্য দফতরের ঘুঘুর বাসা বেঁধেছিলেন, তাঁদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া নেওয়ার দরকার ছিল, তা নেওয়া শুরু হয়েছে। এটা অবশ্য আগেই হওয়া উচিত ছিল। কিন্তু, তখন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে পদক্ষেপ করেননি।"

Tilottama Case: তিলোত্তমাকাণ্ডে 'ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ' অভীক দের বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের, কী নির্দেশ দিলেন?
অভীক দেImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 23, 2026 | 6:12 PM
Share

সম্প্রীতি সিকদার

কলকাতা: তিলোত্তমাকাণ্ডে বিপাকে ডাক্তার অভীক দে। সাসপেন্ডেড আরএমও অভীকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল আর এন রবি। বেআইনিভাবে সার্ভিস কোটায় এসএসকেএম-এ পিজিটি করার অভিযোগে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। এই নির্দেশকে স্বাগত জানালেন বিজেপির চিকিৎসক বিধায়ক ইন্দ্রনীল খাঁ। তিনি স্পষ্ট করে দিলেন, তিলোত্তমার বিচার প্রক্রিয়ায় যাঁরা বাধার সৃষ্টি করেছিলেন, সবার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। আবার তিলোত্তমাকাণ্ডের পর আন্দোলনকারী জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর বক্তব্য, মেডিক্যাল কলেজগুলিতে থ্রেট কালচারে যুক্ত সবার বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। 

অভীক দে বর্ধমান মেডিক্যাল কলেজের প্রাক্তন রেডিওলজিস্ট। তিনি মেডিক্যাল কলেজগুলিতে থ্রেট কালচারের মাথা বলে অভিযোগ উঠেছিল। ২০২৪ সালের ৯ অগস্ট আরজি করে তিলোত্তমার দেহ উদ্ধারের পর সেখানে পৌঁছে গিয়েছিলেন অভীক দে। কেন তিনি সেখানে গিয়েছিলেন, তা নিয়ে সেইসময় প্রশ্ন উঠেছিল। পরে পুলিশের তরফে দাবি করা হয় যে, তিনি সেখানে ডিটেকটিভ ডিপার্টমেন্টের ‘ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ’ হিসেবে উপস্থিত ছিলেন।

কী বলছেন বিজেপি বিধায়ক চিকিৎসক ইন্দ্রনীল খাঁ?

অভীক দে-র বিরুদ্ধে বিভাগীয় তদন্তকে স্বাগত জানিয়ে বিজেপি বিধায়ক চিকিৎসক ইন্দ্রনীল খাঁ বলেন, “তিলোত্তমাকাণ্ডে যাঁরা বিচারের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন, যাঁরা হঠাৎ করে ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ হিসেবে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন প্রমাণ লোপাট করতে, যাঁরা স্বাস্থ্য দফতরের ঘুঘুর বাসা বেঁধেছিলেন, তাঁদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া নেওয়ার দরকার ছিল, তা নেওয়া শুরু হয়েছে। এটা অবশ্য আগেই হওয়া উচিত ছিল। কিন্তু, তখন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে পদক্ষেপ করেননি। যাঁরা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য দফতরে দুর্নীতি করে গিয়েছেন, তাঁদের যেখানে স্থান হওয়া উচিত, সেখানেই স্থান হবে। প্রভাবশালী বলে কেউ ছাড় পাবেন, এই অনিয়মগুলো আর চলবে না।”

কী বলছেন ডাক্তার অনিকেত মাহাতো?

তিলোত্তমাকাণ্ডের প্রতিবাদে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অন্যতম অনিকেত মাহাতে বলেন, “মেডিক্যাল কলেজগুলিতে থ্রেট কালচারের জনক হিসেবে পরিচিত ছিলেন এই অভীক দে। স্বাভাবিকভাবে এদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত। আমরা আন্দোলনের সময়ই সেই দাবি তুলেছিলাম। তাঁর সুনির্দিষ্ট শাস্তি হওয়া উচিত। তবে শুধু অভীক দে নয়। আন্দোলনের সময় আরজি কর থেকে ৫১ জনকে সাসপেন্ড করা হয়েছিল। বিভিন্ন কলেজে থ্রেট কালচার চালিয়ে গিয়েছেন অনেকে।” তাঁদের শাস্তি হওয়া উচিত বলে দাবি জানালেন অনিকেত।

Follow Us
'যেভাবে প্রেসার দেওয়া হচ্ছিল...', তৃণমূলকে নিয়ে ফের বিস্ফোরক দেবলীনা
'যেভাবে প্রেসার দেওয়া হচ্ছিল...', তৃণমূলকে নিয়ে ফের বিস্ফোরক দেবলীনা
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ
দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু
দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু
সমূলে উপড়ে ফেলা হচ্ছে TMC রাজ, ভেঙে দেওয়া হয়েছে পরিচালন কমিটি
সমূলে উপড়ে ফেলা হচ্ছে TMC রাজ, ভেঙে দেওয়া হয়েছে পরিচালন কমিটি
কেন তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন, পরমব্রতর সরাসরি জবাব…
কেন তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন, পরমব্রতর সরাসরি জবাব…
দুর্গাপুরে শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে অ্যাবসেন্ট তৃণমূল বিধায়করা
দুর্গাপুরে শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে অ্যাবসেন্ট তৃণমূল বিধায়করা