AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Student Protest: সাংবাদিকদের মারধরের ঘটনায় মিলল তৃণমূল ও কংগ্রেস যোগ, ধৃত ১৪ জন কারা-কারা জানুন

কলকাতা পুলিশের তরফে ১১ জন ধৃতের নাম জানানো হয়েছে। ধৃতরা হলেন, জোড়াসাঁকোর ইরফান খুরশিদ। বছর তিরিশের ইরফানের বাড়ি জোড়াসাঁকোর ভবানী দত্ত লেনে। আমহার্ট স্ট্রিটের বছর পঞ্চাশের আরশাদ আলি, তিলজলার বছর ছাব্বিশের মহম্মদ মইনউদ্দিন, জোড়াসাঁকোর বছর আটচল্লিশের মহম্মদ আলমগির, জোড়াসাঁকোর বছর উনিশের ইমরান আহমেদ, জোড়াসাঁকোর বছর সাতচল্লিশের খালিদ রেজা, বেনিয়াপুকুরের বছর বিয়াল্লিশের জমির আহমেদ, কড়েয়ার বছর তিরিশের মহসিন খান এবং কড়েয়ার বছর আটত্রিশের দীপক ভৌমিককে গ্রেফতার করেছে পুলিশ।

Student Protest: সাংবাদিকদের মারধরের ঘটনায় মিলল তৃণমূল ও কংগ্রেস যোগ, ধৃত ১৪ জন কারা-কারা জানুন
গ্রেফতার ১৪ জনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 26, 2026 | 11:24 AM
Share

কলকাতা: নিট ইস্যুতে দিল্লির আঁচ পড়েছিল কলকাতায়। ধর্মতলায় CJP এবং বাম ছাত্রসংগঠনগুলির ডাকে আন্দোলনে ব্যাপক বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। হামলা চালানো হয় সাংবাদিকদের উপর। কারা ছাত্রদের আন্দোলন থেকে শুক্রবার হামলা করেছিল তাদের সনাক্ত করা হয়েছে বলে আগেই অভিযোগ জানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই ১১ জনকে গ্রেফতার করা হয়েছিল। এবার রবিবার গ্রেফতার করা হল আরও তিনজনকে।

ধৃতরা কারা? কী পরিচয়?

কলকাতা পুলিশের তরফে ১১ জন ধৃতের নাম জানানো হয়েছে। ধৃতরা হলেন, জোড়াসাঁকোর ইরফান খুরশিদ। বছর তিরিশের ইরফানের বাড়ি জোড়াসাঁকোর ভবানী দত্ত লেনে। আমহার্ট স্ট্রিটের বছর পঞ্চাশের আরশাদ আলি, তিলজলার বছর ছাব্বিশের মহম্মদ মইনউদ্দিন, জোড়াসাঁকোর বছর আটচল্লিশের মহম্মদ আলমগির, জোড়াসাঁকোর বছর উনিশের ইমরান আহমেদ, জোড়াসাঁকোর বছর সাতচল্লিশের খালিদ রেজা, বেনিয়াপুকুরের বছর বিয়াল্লিশের জমির আহমেদ, কড়েয়ার বছর তিরিশের মহসিন খান এবং কড়েয়ার বছর আটত্রিশের দীপক ভৌমিককে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে আজ গ্রেফতার হয়েছে, ধৃতদের মধ্যে শাহবাজ খান। বছর চৌত্রিশের শাহবাজ কয়ড়ার বাসিন্দা। অন্যদিকে গ্রেফতার হয়েছেন মহম্মদ হোসেন, বছর উনত্রিশের মহম্মদ তিনি রাজাবাগানের বাসিন্দা। আর গ্রেফতার হয়েছে জহিরুদ্দিন মাল।

এ দিকে, গ্রেফতার হওয়ায় এই সকল ব্যক্তিদের একাংশের সঙ্গে মিলছে তৃণমূল যোগ। আফরোজের সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতাদের সঙ্গে তাঁর ভিডিয়ো রয়েছে। একই সঙ্গে সবুজ জামা পরা মহম্মদ আজাদেরও মিলছে তৃণমূল যোগ। সূত্রের খবর, আজাদ ১৩৫-এর কাউন্সিলর রুবিনা নাজের স্বামীর ঘনিষ্ঠ। অন্যদিকে ধৃত খালেদ রেজা কংগ্রেস সমর্থক। এ দিকে, ধৃতদের বিরুদ্ধে গুণ্ডাদমন আইনে মামলা রুজু হয়েছে।

Follow Us