AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Modi’s Childhood Friend: 4. ১৯ বছর ধরে জমির লড়াই, বন্ধু মোদীর সঙ্গে দেখা করার দুই মাসের মধ্যেই মালিকানা ফিরে পেলেন বৃদ্ধ

PM Modi Childhood Friend Land Case: বৃদ্ধের নাম অসগর আলি ভোরা। মহারাষ্ট্রের ভায়ান্দার ইস্টের কাছে ২,৮১০ বর্গমিটারের একটি জমির মালিকানা ফিরে পেতে দীর্ঘ ১৯ বছর ধরে লড়াই চালাচ্ছিলেন। জানা গিয়েছে, ১৯৮৯ সালে রেজিস্টার্ড চুক্তির মাধ্যমে নাভঘর এলাকার ওই জমিটি কিনেছিলেন ভোরা। ২০০৭ সালে জমির রেকর্ডে তাঁর নামও অন্তর্ভুক্ত হয়।

Modi's Childhood Friend: 4. ১৯ বছর ধরে জমির লড়াই, বন্ধু মোদীর সঙ্গে দেখা করার দুই মাসের মধ্যেই মালিকানা ফিরে পেলেন বৃদ্ধ
| Updated on: Nov 29, 2026 | 2:59 PM
Share

মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছোটবেলার বন্ধু তিনি। বয়স ৮১ বছর। মহারাষ্ট্রে একটি জমির মালিকানা নিয়ে দীর্ঘ ১৯ বছর ধরে আইনি লড়াই করছিলেন। কিন্তু কোনও সুরাহা পাচ্ছিলেন না। সমাধানের আশায় শেষপর্যন্ত ছোটবেলার বন্ধু মোদীর দ্বারস্থ হয়েছিলেন ওই বৃদ্ধ। বন্ধুকে আশ্বাসও দিয়েছিলেন মোদী। অবশেষে দীর্ঘ ১৯ বছরের লড়াইয়ের পর বড়সড় স্বস্তি পেলেন ওই বৃদ্ধ। জমির মালিকানা ফিরে পেলেন তিনি।

বৃদ্ধের নাম অসগর আলি ভোরা। মহারাষ্ট্রের ভায়ান্দার ইস্টের কাছে ২,৮১০ বর্গমিটারের একটি জমির মালিকানা ফিরে পেতে দীর্ঘ ১৯ বছর ধরে লড়াই চালাচ্ছিলেন। জানা গিয়েছে, ১৯৮৯ সালে রেজিস্টার্ড চুক্তির মাধ্যমে নাভঘর এলাকার ওই জমিটি কিনেছিলেন ভোরা। ২০০৭ সালে জমির রেকর্ডে তাঁর নামও অন্তর্ভুক্ত হয়। কিন্তু অন্য এক জমির মালিকের বৈধ উত্তরাধিকারীদের পরিচয় যাচাই সংক্রান্ত প্রক্রিয়া চলাকালীন পরবর্তীকালে নথি থেকে তাঁর নাম বাদ পড়ে যায়। এরপর থেকেই জমির মালিকানা নিয়ে দীর্ঘ বিবাদ শুরু হয়।

এই বিবাদ আরও জটিল হয়ে ওঠে যখন স্বয়ম বিল্ডার্স জমির একাংশের দখল দাবি করে। অন্যদিকে, বিজেপি বিধায়ক নরেন্দ্র মেহতার সঙ্গে সম্পর্কিত সংস্থা সেভেন ইলেভেন কনস্ট্রাকশনস জমির অন্য একটি অংশের দখল নেয়। একাধিক সরকারি দফতরের দ্বারস্থ হওয়া এবং আইনি পথে লড়াই চালিয়েও দীর্ঘদিন কোনও সুরাহা পাননি ভোরা।

চলতি বছরের সেপ্টেম্বরে মুম্বই সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন তিনি। জমি সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি জানান। ওই সাক্ষাতের পর রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে একাধিক পদক্ষেপ করা হয়। পরবর্তীকালে নরেন্দ্র মেহতা জানান, তাঁর সংস্থা জমি কেনার চুক্তি বাতিল করবে। পাশাপাশি নির্মাণকাজের অনুমতিও বাতিলের আবেদন জানানো হয়।

এরপর পুরসভাও সংশ্লিষ্ট প্রকল্পের বিল্ডিং পারমিশন এবং ট্রান্সফার অব ডেভেলপমেন্ট রাইটস (TDR) সংক্রান্ত অনুমোদন প্রত্যাহার করে নেয়। যদিও এত কিছুর পরেও জমির দখল ফিরে পেতে সমস্যায় পড়তে হচ্ছিল ভোরাকে।

এদিকে, জমির ৭/১২ রেকর্ডে ভোরার নাম পুনরায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করে রাজস্ব দফতর। কিন্তু সেই সিদ্ধান্তের বিরোধিতা করে আপত্তি জানান স্বয়ম বিল্ডার্স এবং মুকেশ পারেখ। বিষয়টি খতিয়ে দেখতে ১৩ অক্টোবর থেকে ১৯ নভেম্বরের মধ্যে মোট ১০টি শুনানি করেন অতিরিক্ত তহসিলদার।

শেষ পর্যন্ত ২৫ নভেম্বর ২৭ পাতার নির্দেশে ওই আপত্তি খারিজ করে দেন অতিরিক্ত তহসিলদার। নির্দেশে জানানো হয়, ১৯৮৯ সালে ভোরার জমি কেনার রেজিস্টার্ড চুক্তিটি আইনত বৈধ। রেজিস্ট্রেশন আইনের অধীনে ওই চুক্তি বৈধ থাকায় কোনও আদালতও তা বাতিল করেনি। এই নির্দেশের ফলে জমির রেকর্ডে ফের নাম অন্তর্ভুক্ত হতে চলেছে অসগর আলি ভোরার।

Follow Us