AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Stalin-Rahul: চেন্নাই গিয়ে আদৌ লাভ হবে সনিয়া-মমতাদের? বৈঠকের আগে পুরনো প্রসঙ্গ তুলে রাহুলকে খোঁচা স্ট্যালিনের

MK Stalin-Rahul Gandhi Post: রবিবার স্ট্যালিনের উদ্দেশে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন রাহুল গান্ধী। পোস্টে লেখেন, রাহুল ও ইন্ডিয়া জোটের অন্য নেতারা চেন্নাইয়ে স্ট্যালিনের সঙ্গে দেখা করবেন। প্রস্তাবিত বিলের বিরোধিতা করার জন্য ডিএমকে প্রধানের কাছে আবেদন জানাবেন তাঁরা। রাহুলের দাবি, লোকসভার আসনসংখ্যা ৮৫০ বৃদ্ধি করা হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। কী জবাব দিলেন স্ট্যালিন?

Stalin-Rahul: চেন্নাই গিয়ে আদৌ লাভ হবে সনিয়া-মমতাদের? বৈঠকের আগে পুরনো প্রসঙ্গ তুলে রাহুলকে খোঁচা স্ট্যালিনের
স্ট্যালিন-রাহুলImage Credit: PTI
| Edited By: | Updated on: Nov 29, 2026 | 2:03 PM
Share

নয়া দিল্লি ও তামিলনাড়ু: জোড়া বিল আটকাতে মরিয়া ইন্ডি জোট। স্ট্যালিনকে (MK Stalin) বোঝাতে চেন্নাই উড়ে গিয়েছেন সনিয়া-রাহুল-মমতা-অভিষেকরা। শরদ পাওয়ারের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে। কিন্তু, এই যে মমতাদের তড়িঘড়ি চেন্নাই উড়ে যাওয়া, তাতে কতটা লাভ হবে? এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, সনিয়া ও মমতাদের সঙ্গে বৈঠকের আগে স্ট্যালিনের সোশ্যাল মিডিয়া পোস্ট একেবারে অন্য বার্তাই দিচ্ছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তামিলনাড়ুর (Tamil Nadu) স্বার্থের সঙ্গে আপোষ করবেন না।

কী পোস্ট রাহুলের?

রবিবার স্ট্যালিনের উদ্দেশে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। পোস্টে লেখেন, রাহুল ও ইন্ডিয়া জোটের অন্য নেতারা চেন্নাইয়ে স্ট্যালিনের সঙ্গে দেখা করবেন। প্রস্তাবিত বিলের বিরোধিতা করার জন্য ডিএমকে প্রধানের কাছে আবেদন জানাবেন তাঁরা। রাহুলের দাবি, লোকসভার আসনসংখ্যা ৮৫০ বৃদ্ধি করা হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। তাঁর অভিযোগ, এর মাধ্যমে বিজেপি ও আরএসএস নিজেদের সুবিধামতো দেশের নির্বাচনী মানচিত্র বদলে দেওয়ার সুযোগ পেতে পারে। একইসঙ্গে অতীতে তামিলবিরোধী শক্তির বিরুদ্ধে স্ট্যালিনের লড়াইয়ের কথাও মনে করিয়ে দেন তিনি। রাহুলের বক্তব্য, দেশের স্বার্থে, তামিলনাড়ুর স্বার্থ রক্ষায় এবং সংবিধান সুরক্ষিত রাখতে বিরোধী দলগুলিকে একসঙ্গে এই বিলগুলির বিরোধিতা করতে হবে।

কী জবাব দিয়েছেন স্ট্যালিন?

রাহুলের বার্তার জবাবে তাঁকে ধন্যবাদ জানান স্ট্যালিন। সংবিধান এবং রাজ্যগুলির অধিকার রক্ষায় ডিএমকের ভূমিকা স্বীকার করার জন্য কংগ্রেস নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। স্ট্যালিন লেখেন, “ডিএমকে বরাবরই তামিলনাড়ু এবং সেখানকার মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নিয়েছে।”

এক্স হ্যান্ডেলে তিনি লেখেন,”আমরা এই পথ থেকে সরে আসব না। আমি আত্মবিশ্বাসী, ইতিহাস আমাদের কাট্টাবোম্মান হিসেবে মনে রাখবে, এট্টাপ্পান হিসেবে নয়।”

উল্লেখ্য, বীরপান্ডিয়া কাট্টাবোম্মান ছিলেন অষ্টাদশ শতকের তামিল শাসক। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাঁকে ১৭৯৯ সালে ফাঁসি দেওয়া হয়। তিনি প্রতিরোধের প্রতীক হিসেবে পরিচিত। অন্যদিকে, এট্টাপ্পানকে কাট্টাবোম্মানের সঙ্গে বিশ্বাসঘাতকতার সঙ্গে যুক্ত করা হয়। তামিল রাজনৈতিক পরিসরে তাঁর নাম বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।

স্ট্যালিনের এই মন্তব্যের পরই পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির জাতীয় সহ-সভাপতি রাম মাধব। কাট্টাবোম্মান ও এট্টাপ্পানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “কাট্টাবোম্মান ছিলেন তামিলনাড়ুর একজন মহান স্বাধীনতা সংগ্রামী। আর এট্টাপ্পান ব্রিটিশদের সঙ্গে ষড়যন্ত্র করে কাট্টাবোম্মানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। রাম মাধবের দাবি, অতীতে রাহুল গান্ধী ডিএমকেকে অহংকারের সঙ্গে এট্টাপ্পান বলে উল্লেখ করেছিলেন। এবার স্ট্যালিন বিশ্বাসঘাতকতার প্রসঙ্গ তুলে রাহুলকে পাল্টা জবাব দিয়েছেন।

Follow Us