AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাহুল গান্ধী

রাহুল গান্ধী

ভারতীয় রাজনীতিবিদ রাহুল গান্ধী। রাজনৈতিক পরিবারে জন্ম ও বেড়ে ওঠা রাহুলের। তাঁর বাবা কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। মা কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। তাঁর ঠাকুমা ইন্দিরা গান্ধীও ছিলেন দেশের প্রধানমন্ত্রী।

প্রথমে দিল্লিতে, পরে দেহরাদুনের বিখ্যাত দুন স্কুল থেকে পড়াশোনা করেন রাহুল গান্ধী। পরবর্তী সময়ে নিরাপত্তার কারণে স্কুল ছাড়িয়ে বাড়িতেই শিক্ষা দেওয়া হয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন রাহুল গান্ধী । এমফিল ডিগ্রি অর্জন করেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে। লন্ডনে মনিটর গ্রুপে চাকরিও করেন তিনি।

২০০৪ সালে রাজনীতিতে প্রবেশ করেন। বাবা রাজীব গান্ধীর আসন আমেঠী থেকেই নির্বাচনে লড়েন তিনি। পরে ২০০৯ ও ২০১৪ সালেও লোকসভা নির্বাচনে এই আসন থেকে লড়েন এবং জয়ী হন। ২০১৯ সালে আমেঠী ও কেরলের ওয়েনাড আসন থেকে একসঙ্গে লড়েন। জয়ী হন ওয়েনাড থেকে।

২০১৩ সালে কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট এবং ২০১৭ সালে কংগ্রেস সভাপতি হন তিনি। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের অত্যন্ত খারাপ ফলাফলের পর তিনি সভাপতি পদ থেকে পদত্যাগ করেন।

ন্যাশনাল হেরাল্ড দুর্নাীতি মামলায় নাম জড়ায় রাহুল গান্ধীর। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের প্রচারে মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেন রাহুল। মানহানির মামলা দায়ের হয় তাঁর বিরুদ্ধে। ২০২৩ সালে ওই মামলার রায়ঘোষণা করে গুজরাট আদালত, দোষী সাব্যস্ত করা হয় রাহুল গান্ধীকে। ২ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দেওয়া হয়। এরপরই সাংসদ পদ খোয়ান তিনি। পরে শীর্ষ আদালতের তরফে ওই সাজায় স্থগিতাদেশ ঘোষণা করায় সাংসদ পদ ফিরে পান রাহুল গান্ধী।

Read More

Congress Demands CEC Gyanesh Kumar’s Resignation: শুধু দিল্লিতেই সীমাবদ্ধ নয়, জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে চাপ তৈরি করতে এবার বিরাট গেম প্ল্যান কংগ্রেসের, পাশে থাকছে বিরোধীরাও!

Congress Strategy on SIR Row: জানা গিয়েছে, কংগ্রেস সরকারের আনা প্রস্তাবনায় জাতীয় নির্বাচন কমিশনারের অপসারণের পাশাপাশি বাদ যাওয়া ভোটারদের ভোটাধিকার ফেরানোর দাবিও থাকবে। মুখ্য নির্বাচনী আধিকারিক নির্বাচনের কমিটি পুনর্গঠনের দাবিও থাকছে প্রস্তাবে।

INDIA Bloc leaders meet President: ‘রাষ্ট্রপতি ভোট চুরির প্রমাণ চেয়েছেন, আমাদের কাছে তা রয়েছে’, দাবি রাহুলের, পাল্টা আক্রমণ বিজেপির

Rahul Gandhi’s Vote Chori Allegation: ইন্ডি জোটের অভিযোগের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। দলের মুখপাত্র সুধাংশু ত্রিবেদী অভিযোগ করেন, কংগ্রেস রাষ্ট্রপতির দফতরকে রাজনীতির মধ্যে টেনে এনেছে। তিনি বলেন, “এটা একেবারেই স্পষ্ট যে, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি সম্পর্কে বিভ্রান্তি তৈরি করা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া এবং তা থেকে রাজনৈতিক ফায়দা তোলাই কংগ্রেসের একমাত্র উদ্দেশ্য।"

Rahul Gandhi Detained: ‘FIR আমার কাছে মেডেলের মতো’, ১০০ FIR চান রাহুল, কমিশনে পৌঁছনোর আগেই চ্যাংদোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

INDIA Bloc Protest: রাহুল গান্ধী বলেছেন যে এফআইআর তাঁর কাছে মেডেলের মতো। তাঁর নামে ১০০টি এফআইআর হোক, চান রাহুল। কংগ্রেস সাংসদ বলেন, "৪৫টি এফআইআর রয়েছে আমার নামে। আমি চাই ১০০টি এফআইআর হোক আমার নামে। প্রতিটা এফআইআর আমার কাছে মেডেলের মতো।" 

Rahul Gandhi: রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজেই তৈরি হচ্ছে রাহুল-মহুয়াদের বড় স্ট্র্যাটেজি!

Rahul Gandhi and Mallikarjun Kharge meet: মঙ্গলবার যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, তার আবহ একেবারেই নষ্ট করতে চায় না কংগ্রেস। সেই কারণেই জাতীয় নির্বাচন কমিশনের ওপর চাপ অব্যাহত করতে চাইছে কংগ্রেস। সেই পরিকল্পনা মাফিক এদিন মল্লিকার্জুন খাড়্গে দুপুর দেড়টার সময়ে জনপথের একটি রেস্তোরাঁয় ইন্ডি জোটের সাংসদদের উপস্থিত থাকতে বলেছেন। 

Election Commission-Rahul Gandhi: ‘২৪০ জন সাংসদ থাকবেন’, রাহুল গান্ধীর দাবি ‘অস্বাভাবিক’ বলে বিবৃতি দিল কমিশন

INDIA Bloc Protest: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা না করে যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন রাহুল-প্রিয়াঙ্কা। প্রায় ৮ ঘণ্টা ধর্না দেওয়ার পর আটক করা হয় রাহুল গান্ধী (Rahul Gandhi), প্রিয়াঙ্কা গান্ধী সহ উপস্থিত কংগ্রেসের সব নেতাকে। দ্বিতীয়বারের জন্য আটক করা হয়েছে মমতা তৃণমূল কংগ্রেসের নেতা তথা সাংসদ ডেরেক ও ব্রায়েনকেও।

INDIA Bloc: জ্ঞানেশের অপসারণের দাবিতে এবার রাষ্ট্রপতির সাক্ষাৎ চান রাহুল, মমতারা

INDIA Bloc Seeks CEC Gyanesh Kumar’s Removal: রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চান রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, ওমর আব্দুল্লা, শরদ পাওয়ার, এম এ বেবি, তেজস্বী যাদব-সহ ইন্ডি জোটের দলীয় প্রধানরা। রাষ্ট্রপতি ভবন থেকে এখনও চিঠির কোনও উত্তর আসেনি। রাষ্ট্রপতি ভবন থেকে এই চিঠির পরিপ্রেক্ষিতে কী জবাব দেওয়া হয়, সেটাই দেখার।

INDIA Alliance: আজ দিল্লিতে পথে নামছেন অভিষেক, পাশে রাহুল-সনিয়ারা, INDIA জোটের কী প্ল্যান?

INDIA Alliance Protest Rally: সকাল সাড়ে দশটায় সংসদের মকরদ্বার থেকে শুরু হবে মিছিল। এই মিছিলে প্রথম সারিতেই উপস্থিত থাকবেন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী। পাশাপাশি মিছিলে পা মেলাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এছাড়াও সব সংসদীয় দলের নেতারা উপস্থিত থাকছেন।

ECI: সোশ্যাল মিডিয়ায় ‘বিভ্রান্তিকর’ পোস্ট রাহুলের, সত্য সামনে আনল নির্বাচন কমিশন

ECI Fact Checks Rahul Gandhi’s SIR Claim: এক্স হ্যান্ডলে রাহুল গান্ধীর পোস্টকে তুলে ধরে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, এই পোস্টে করা দাবিটি বিভ্রান্তিকর। তারপরই কমিশন জানায়, ২০২৫ সালের ২৪ জুন বিহারে SIR-এর নির্দেশ নির্বাচন কমিশন সর্বসম্মতভাবে অনুমোদন করে জারি করেছিল। ২০২৬ সালের ২৭ মে দেওয়া রায়ে সুপ্রিম কোর্টও এই নির্দেশ বহাল রেখেছে।

Mamata Banerjee: ‘আমার কোনও ইগো নেই’, রাহুল গান্ধীকেই প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান মমতা

Mamata Banerjee Rahul Gandhi PM Face: বৈঠকে বিরোধী ঐক্যের রূপরেখা বোঝাতে গিয়ে কেরলের উদাহরণ টেনে আনেন রাহুল গান্ধী। তিনি স্মরণ করিয়ে দেন, কেরলে কংগ্রেস ও বামেরা পরস্পরের বিরুদ্ধে লড়লেও দিল্লিতে তারা একজোট। জাতীয় রাজনীতির বৃহত্তর দায়বদ্ধতার কথা যেন কোনও রাজনৈতিক দলই ভুলে না যায়, সেই বার্তাই দেন রাহুল।

INDIA Alliance Mamata-Abhishek: বাংলা খুইয়ে দিল্লিতে আর ছড়ি ঘোরানো হল না মমতার, বাগে পেয়ে ‘ভাও’ বোঝালেন রাহুল

India Alliance: একটা সময় ছিল এ রাজ্যে সবুজ ঝড়ের দাপটে বিরোধী রাজনৈতিক দলগুলির দাগ কাটা কার্যত মুশকিল হত। ২০২৪ এর লোকসভা ভোটে বিপুল জনমত নিয়ে তৃণমূল জিতেছিল। পরে যখন কেন্দ্রে বিজেপিকে রুখতে 'ইন্ডিয়া' জোট তৈরি হয়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ঝোড়ো 'দাপট' ছিল তা বলার অপেক্ষা রাখে না।