AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Gandhi: বিজেপির ‘অস্ত্র’ নিয়েই কেজরীবালকে আক্রমণ রাহুলের

Rahul Gandhi: কেজরীবালকে আক্রমণ করে রাহুল আরও বলেন, "যখন গরিবদের তাঁকে প্রয়োজন পড়ে, তখন দেখা যায় না কেজরীবালকে। আবার দিল্লিতে হিংসার ঘটনার সময়ও দেখা যায় না।"

Rahul Gandhi: বিজেপির 'অস্ত্র' নিয়েই কেজরীবালকে আক্রমণ রাহুলের
দিল্লিতে নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী
| Updated on: Jan 29, 2025 | 9:51 AM
Share

নয়াদিল্লি: দুই দলই এখনও ইন্ডিয়া জোটের শরিক। তবে দিল্লিতে বিধানসভা নির্বাচনে পরস্পরের বিরুদ্ধে লড়ছে। আর সেই লড়াইয়ে আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরীবালকে আক্রমণ করতে গিয়ে বিজেপির ‘শিশমহল’ মন্তব্যকে হাতিয়ার করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মঙ্গলবার কেজরীবালকে আক্রমণ করে তিনি বললেন, “এসেছিলেন ছোট গাড়িতে। আর থাকেন শিশমহলে।”

এদিন পাটপারগঞ্জে ভোট প্রচারে এসে কেজরীবালকে তীব্র আক্রমণ করেন রাহুল। ২০১৪ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর ব্লু ওয়াগন আরে চড়তেন কেজরীবাল। এখন তিনি যে বাসভবনে থাকেন, তাকে শিশমহল বলে কটাক্ষ করে বিজেপি। এদিন রাহুলের গলায় সেই শিশমহলের কথা শোনা গেল। তিনি বলেন, “অরবিন্দ কেজরীবাল বলেছিলেন যে তিনি অন্যরকম রাজনীতি করবেন। ছোট গাড়িতে এসেছিলেন। এখন শিশমহলে থাকেন।”

এখানেই না থেকে কেজরীবালকে আক্রমণ করে রাহুল বলেন, “যখন গরিবদের তাঁকে প্রয়োজন পড়ে, তখন দেখা যায় না কেজরীবালকে। আবার দিল্লিতে হিংসার ঘটনার সময়ও দেখা যায় না।”

দিল্লিতে আবগারি নীতি দুর্নীতি মামলায় জেলে যেতে হয়েছিল কেজরীবাল ও মণীশ সিসোদিয়া। এদিন তা নিয়েও আপের দুই শীর্ষ নেতাকে আক্রমণ করেন রাহুল। বলেন, কেজরীবাল ও সিসোদিয়া আবগারি দুর্নীতির মূল হোতা।

প্রসঙ্গত, দিল্লিতে ৭০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে ৫ ফেব্রুয়ারি। আর ফল ঘোষণা হবে ৮ ফেব্রুয়ারি। ২০১৪ সাল থেকে ক্ষমতায় রয়েছে কেজরীবালের আপ। ইন্ডিয়া জোটের শরিক হলেও তৃণমূল ও সমাজবাদী পার্টি কংগ্রেসকে সমর্থন না জানিয়ে আপকে সমর্থন জানিয়েছে। ৮ ফেব্রুয়ারি কারা মসনদে বসে, সেদিকে তাকিয়ে সবাই।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত