AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Electric Bill: ইলেকট্রিকের অস্বাভাবিক বিল আসছে? বাড়িতেই মিটার চেক করুন এভাবে

Electric Supply Line: বিদ্যুতের মিটারে kWh ও kVAh নামে দুটি গুরুত্বপূর্ণ রিডিং দেখা যায়। এই দুই এককের মধ্যে পার্থক্য রয়েছে ও বিদ্যুতের বিল তৈরির ক্ষেত্রে এগুলির গুরুত্বও আলাদা। ১০ কিলোওয়াটের কম লোডের কানেকশন হলে সাধারণত kWh বা ইউনিট খরচের বিল তৈরি হয়। আর ১০ কিলোওয়াটের বেশি লোড হলে kVAh এর মাধ্যমে বিল গণনা করা হয়।

Electric Bill: ইলেকট্রিকের অস্বাভাবিক বিল আসছে? বাড়িতেই মিটার চেক করুন এভাবে
ফাইল ছবিImage Credit: AI
| Updated on: Nov 29, 2026 | 2:44 PM
Share

কলকাতা: মাসের শেষে হঠাৎ বিদ্যুতের বিল বেড়ে গেলে স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েন সাধারণ মানুষ। অনেক সময় বাড়িতে বেশি কারেন্ট ব্যবহার না হলেও অনেক বেশি বিল আসে। তখন অনেকের মনেই প্রশ্ন জাগে, কিভাবে হিসাব করা হয় বিদ্যুতের বিল? মিটারে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে, তা কিভাবে বুঝবেন?

বিদ্যুৎ মিটার বুঝতে হলে এই ৩টি জিনিস অবশ্যই জানুন-

১) মিটারের সিরিয়াল নম্বর- প্রতিটি বিদ্যুতের মিটারের আলাদা সিরিয়াল নম্বর থাকে। মিটারের প্রস্ততকারী সংস্থাই এই নম্বর বানায়। এর সাহায্যে ওই নির্দিষ্ট মিচারটি শনাক্ত করা যায়।

২) এনার্জি (kWh/kVAh)- এই রিডিংয়ের মাধ্যমে বোঝা যায়, কোনও একটি নির্দিষ্ট সময়ে আপনার বাড়িতে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে। সাধারণভাবে বিদ্যুতের ব্যবহারের পরিমাণ ইউনিটের মাধ্যমে প্রকাশ করা হয়।

৩) থ্রি ফেজ মিটার- সাধারণত ৫ কিলোওয়াট বা তার বেশি লোডের বিদ্যুৎ সংযোগে এই থ্রি ফেজ মিটার ব্যবহার করা হয়। তুলনামূলক বেশি বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে এই ধরণের মিটার প্রয়োজন হয়।

কিভাবে নিজেই বিদ্যুতের মিটার রিডিং দেখবেন?

বর্তমানে অধিকাংশ ডিজিটাল বিদ্যুৎ মিটারে একটি পুশ বাটন থাকে। এই বাটনটি বারবার চাপলেই মিটারের ডিসপ্লেতে একাধিক তথ্য দেখা যায়।

  • বর্তমান সময়
  • বর্তমান তারিখ
  • মিটারের সিরিয়াল নম্বর
  • মোট বিদ্যুৎ খরচের পরিমাণ
  •  চলতি মাসের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা
  •  আগের মাসের সর্বোচ্চ চাহিদা
  • মোট চাহিদা
  •  বিদ্যুতের ভোল্টেজের মাত্রা
  •  বিদ্যুতের কারেন্ট-এর পরিমাণ

বিদ্যুতের মিটারে kWh ও kVAh নামে দুটি গুরুত্বপূর্ণ রিডিং দেখা যায়। এই দুই এককের মধ্যে পার্থক্য রয়েছে ও বিদ্যুতের বিল তৈরির ক্ষেত্রে এগুলির গুরুত্বও আলাদা। ১০ কিলোওয়াটের কম লোডের কানেকশন হলে সাধারণত kWh বা ইউনিট খরচের বিল তৈরি হয়। আর ১০ কিলোওয়াটের বেশি লোড হলে kVAh এর মাধ্যমে বিল গণনা করা হয়। kWh এর মাধ্যমে প্রকৃত বিদ্যুৎশক্তির পরিমাণ বোঝানো হয়। অন্যদিকে, kVAh এর মাধ্যমে apparent energy-র পরিমাপ করা হয়।

বিদ্যুতের বিল বেশি এলে কি করবেন?

  •  মিটারের বর্তমান রিডিংয়ের সঙ্গে আগের মাসের বিলের রিডিং মিলিয়ে দেখুন।
  • বিলের মোট ইউনিট খরচ সঠিকভাবে হিসাব করা হয়েছে কিনা যাচাই করুন।
  • মিটারের সিরিয়াল নম্বর ও বিলে উল্লেখ করা মিটার নম্বর একই কিনা দেখুন।
  • বিলের নির্ধারিত ডেডলাইন ও চার্জ সম্বন্ধে দেখুন।
  • কোনও অসঙ্গতি থাকলে আপনার বিদ্যুৎ দপ্তরের কাস্টমার কেয়ারে অভিযোগ জানান।

সব মিলিয়ে, বিদ্যুতের মিটারের রিডিং কিভাবে পড়তে হয় ও kWh ও kVAh এর মধ্যে পার্থক্য কী, তা জানা খুব জরুরি। তাহলেই কোনও অসঙ্গতি থাকলে আপনিও বুঝতে পারবেন, ভুল কোথায়।

Follow Us