Kunal On Commission: ‘গন্ডারের গায়ে সুড়সুড়ি দিলে ৩ দিন পর হাসে…’,ফলতায় ফের ভোট নিয়ে কী বলতে চাইলেন কুণাল?

Kunal Ghosh: কুণাল একধিক প্রশ্ন করছেন নির্বাচন কমিশনকে। এত-এত নিরাপত্তা দিয়ে কী লাভ যখন সেই আবারও ভোট করতে হচ্ছে? তিনি বলেন, "আপনাদের বজ্র-আঁটুনি কি তাহলে ফস্কা গেরো? এত কিছু..এত কিছু...এত কিছু... তারপর গোটা ফলতাজুড়ে রিগিং হল আর আপনারা ধরতে পারলেন না?"

Kunal On Commission: গন্ডারের গায়ে সুড়সুড়ি দিলে ৩ দিন পর হাসে...,ফলতায় ফের ভোট নিয়ে কী বলতে চাইলেন কুণাল?
কুণাল ঘোষ, বেলেঘাটার তৃণমূল প্রার্থীImage Credit source: Facebook

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 03, 2026 | 9:45 AM

কলকাতা: সাঁজোয়া গাড়ি, প্রচুর সিআরপিএফ, ভরপুর সিসিটিভি (CCTV)। বুথের ভিতর-বাইরে পর্যন্ত নজরদারি। একেবারে কড়া বেষ্টনীতে হয়েছে দু’দফার ভোট। তবে তারপরও কিছু জায়গায় পুনর্নিবাচন হচ্ছে। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল ফলতা (Falta)। এই ফলতায় পুনর্নিবাচন। আর তা নিয়েই এবার মুখ খুললেন বেলেঘাটার তৃণমূল (TMC) প্রার্থী কুণাল ঘোষ (Kunal Kumar Ghosh)।

কুণাল (Kunal Ghosh) একধিক প্রশ্ন করছেন নির্বাচন কমিশনকে। এত-এত নিরাপত্তা দিয়ে কী লাভ যখন সেই আবারও ভোট করতে হচ্ছে? তিনি বলেন, “আপনাদের বজ্র-আঁটুনি কি তাহলে ফস্কা গেরো? এত কিছু..এত কিছু…এত কিছু… তারপর গোটা ফলতাজুড়ে রিগিং হল আর আপনারা ধরতে পারলেন না?” তাঁর কথায়, এতদিন আগে নির্বাচন হয়েছে, সেই দিন কেন কমিশন ধরতে পারেনি?এখন কেন নির্বাচন? কুণাল বলেন, “গন্ডারের গায়ে সুড়সুড়ি দিলেন তিনদিন পর হাসে,এত রিগিং হল ওই দিন ধরতে পারলেন না…।

কুণাল বলেন, “আপনাদের মুজরো সিঙ্ঘম এত ডায়লগ…এত ডায়লগ.. রিগিং হল..ধরতে পারলেন না? ওকে কেন পার পাবে? এত সেন্ট্রাল ফোর্স ধরতে পারল না?আসলে সবটাই উদ্দেশ্য প্রণোদিত। যখন পুনর্নিবাচন কমিশন করছে..সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ২৩০ আসন পেয়ে গিয়েছেন।”

বস্তুত, কমিশন (Election Commission) জানাচ্ছে, ফলতার বহু ভোটকেন্দ্রে গুরুতর নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগ রয়েছে। সেই কারণে গোটা বিধানসভা কেন্দ্রেরই ভোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২১ মে পুনর্নির্বাচন হবে ফলতায়। ফল ঘোষণা ২৪ মে। সেক্ষেত্রে, ৪ মে ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে। কমিশনের দাবি, একটা বিধানসভার গণনা না হলে তা ভোটের ফলে খুব একটা প্রভাব ফেলবে না। তবে, এর আগে এমনটা পশ্চিমবঙ্গের ভোট রাজনীতির ইতিহাসে ঘটেনি।

Follow Us