
মানিকতলা: প্রচারে ঝড় তুলেছিলেন। বাড়ি-বাড়ি গিয়ে জনসংযোগ করেছেন। তাঁর বাবা আটবারের তৃণমূল বিধায়ক, ছিলেন মন্ত্রীও। এবার তাঁর মেয়ে লড়ছেন মানিকতলা থেকে। কথা হচ্ছে শ্রেয়া পান্ডেকে নিয়ে। প্রথমবার ভোটে লড়ছেন তিনি। এখন কেমন রেজাল্ট তাঁর?
১৯৮৫ সাল থেকে সাধন পান্ডে বিধায়ক হন। তারপর ১৯৮৭, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে বড়তলা কেন্দ্র থেকে জেতেন তিনি। এর মধ্যে ১৯৮৫ থেকে ২০০১ পর্যন্ত ছিলেন কংগ্রেসের বিধায়ক। ২০০১ থেকে আমৃত্যু তৃণমূলের বিধায়ক। এরপর সাধনের মৃত্যুর পর উপনির্বাচনে জেতেন তাঁর স্ত্রী সুপ্তি পান্ডে। সেই সময়ই কথা হচ্ছিল হয়ত শ্রেয়া নয়ত সুপ্তি কেউ একজন প্রার্থী হবেন। তবে সুপ্তি বিপুল ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন।
এরপর ছাব্বিশের ভোটে এই মানিকতলায় প্রার্থী করা হয়েছে শ্রেয়া পান্ডেকে। প্রথম থেকেই প্রচারের ঝড় তুলেছিলেন তিনি। বলেছিলেন, “আমার মাটিতে আমি লড়ছি। বিজেপি শুধু পোস্টার ব্যানারে থাকে।” কিন্তু ফল দেখা যাচ্ছে উল্টো। সকালের দিকে শ্রেয়া এগিয়ে থাকলেও এবার কিন্তু পিছিয়ে পড়েছেন তিনি। শ্রেয়া পান্ডে দ্বিতীয় রাউন্ডের শেষে ১০০০ ভোটে পিছিয়ে। তাঁর বদলে মানিকতলা কেন্দ্রে বিজেপি প্রার্থী তাপস রায় চতুর্থ রাউন্ডের শেষে ৩ হাজার ৭০৪ ভোটে এগিয়ে রয়েছেন। পঞ্চম রাউন্ডের শেষে পঞ্চম রাউন্ডের শেষে তাপস রায় ৩ হাজার ৮৭৮ ভোটে এগিয়ে। পরে বেলা গড়াতে জল কোন দিকে গড়ায় সেইটাই দেখার।