Calcutta High court: ফাঁসিয়েছেন শওকতই? আদালতে বিস্ফোরক আরাবুল

Arabul islam and Saokat Molla: সোমবার আদালত রাজ্যের কাছে কিছু নথি চেয়ে পাঠিয়েছে। এখনও পর্যন্ত আরাবুল ইসলামের বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে ও কত চার্ডশিট দেওয়া হয়েছে। এই সংক্রন্ত তথ্য রাজ্যের কাছে তলব করছে কোর্ট। মামলার পরবর্তী শুনানি ১৬ এপ্রিল।

Calcutta High court: ফাঁসিয়েছেন শওকতই? আদালতে বিস্ফোরক আরাবুল
আরাবুল ইসলাম ও শওকত মোল্লাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 08, 2024 | 5:52 PM

কলকাতা: পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরাবুল ইসলাম। এবার সেই মামলাতেই কাঠগড়ায় ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আদালতে আরাবুলের আইনজীবীর অভিযোগ, শওকতের প্ররোচনাতেই আরাবুলের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার আদালত রাজ্যের কাছে কিছু নথি চেয়ে পাঠিয়েছে। এখনও পর্যন্ত আরাবুল ইসলামের বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে ও কত চার্ডশিট দেওয়া হয়েছে। এই সংক্রন্ত তথ্য রাজ্যের কাছে তলব করছে কোর্ট। মামলার পরবর্তী শুনানি ১৬ এপ্রিল। বস্তুত, গত ৮ ফেব্রুয়ারি তোলাবাজি ও খুনের অভিযোগে গ্রেফতার হন আরাবুল ইসলাম। ২০২৩ এর ১৫ এপ্রিল পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দিতে গিয়ে খুন হয়েছিলেন মইনুদ্দিন মোল্লা নামে এক আইএসএফ কর্মী। সেই ঘটনায় নাম জড়ায় আরাবুলের। ২০২৩ সালের মামলায় হঠাৎ করেই চলতি বছর ৮ ফেব্রুয়ারি আরাবুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। অতর্কিতে হানা দিয়ে বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে আসে পুলিশ। গ্রেফতারির আগে আরাবুলের বিরুদ্ধে আবার ভাঙড়ে লক্ষ-লক্ষ টাকার তোলাবাজির ধারাও যুক্ত করে পুলিশ। নিত্য নতুন মামলায় পুলিশ আরাবুলকে ফাঁসানোর চেষ্টা করছে। সেই নিয়েই পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার মামলা রুজু করেন আরাবুলের আইনজীবী।

বস্তুত, ভাঙড়ের অন্দরে কান পাতলেই আরাবুল ইসলাম ও শওকত মোল্লাদের অন্দরের কোন্দল শোনা যেত। তবে পঞ্চায়েত ভোটের আগে সেই কোন্দলে সাময়িক বিরতি পরে। ভাঙড়ের পর্যবেক্ষকের দায়িত্ব শওকতকে দেওয়ার পর কাইজার আহমেদ ও আরাবুলকে নিয়ে চলে লাগাতার মিটিংও। এমনকী তিন নেতাকে একসঙ্গে মিছিলে হাঁটতেও দেখা যায়। এরপর লোকসভা ভোটের ঠিক আগে গ্রেফতার হলেন আরাবুল। তাহলে কি পাকাপাকি ভাবে এবার শওকত মোল্লার নেতৃত্বেই চলবে ভাঙড়? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভাঙড়ের অলিতে গলিতে।

Loading...
Unable to load recommendations.
Follow Us