Supreme Court: ৩৭ খানা মামলা! আর যেন নতুন করে FIR না হয়, হাইকোর্ট ছেড়ে এবার ‘সুপ্রিম দরজায়’ দিলীপ

রাজ্যে পালা বদলের পরে জমি দুর্নীতি-সহ একাধিক অভিযোগ উঠেছিল দিলীপের বিরুদ্ধে। তদন্ত করতে পৈলানে তাঁর বিশাল বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। আর সেখানে যেতেই কার্যত চোখ কপালে ওঠে পুলিশের। বাড়ির ভিতরে গুহা। যার ছবি প্রকাশ্যে আসতেই ধাঁধিয়ে গিয়েছিল চোখ। তবে,বাড়ির ভিতর ঢুকলেও প্রথমে তাঁর খোঁজ মেলেনি। পলাতক ছিলেন তিনি। পরে পুরী থেকে গ্রেফতার করা হয় তাঁকে। আপাতত জেলেই রয়েছেন দিলীপ। 

Supreme Court: ৩৭ খানা মামলা! আর যেন নতুন করে FIR না হয়, হাইকোর্ট ছেড়ে এবার সুপ্রিম দরজায় দিলীপ
Image Credit source: Getty Image

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 19, 2026 | 5:48 AM

কলকাতা: এক দুটো মামলা নয়, বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকে অন্তত ৩৭টি মামলা দায়ের হয়েছে। আর যাতে নতুন করে মামলা দায়ের না হয়। তাই রক্ষাকবচ দেওয়া হোক আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। এর আগে কলকাতা হাইকোর্টে তিনি মামলা করেছিলেন। সেখানে তাঁর আবেদন খারিজ হয়। এ বার দিলীপ শীর্ষ আদালতে মামলা করলেন। তাঁর বক্তব্য, প্রায় একই ধরনের অভিযোগ নিয়ে রাজনৈতিক প্রতিহিংসা থেকে ওই মামলাগুলি করা হয়েছে। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে তৃণমূল বিধায়কের মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

রাজ্যে পালা বদলের পরে জমি দুর্নীতি-সহ একাধিক অভিযোগ উঠেছিল দিলীপের বিরুদ্ধে। তদন্ত করতে পৈলানে তাঁর বিশাল বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। আর সেখানে যেতেই কার্যত চোখ কপালে ওঠে পুলিশের। বাড়ির ভিতরে গুহা। যার ছবি প্রকাশ্যে আসতেই ধাঁধিয়ে গিয়েছিল চোখ। তবে,বাড়ির ভিতর ঢুকলেও প্রথমে তাঁর খোঁজ মেলেনি। পলাতক ছিলেন তিনি। পরে পুরী থেকে গ্রেফতার করা হয় তাঁকে। আপাতত জেলেই রয়েছেন দিলীপ।

এর আগে যখন দিলীপ হাইকোর্টে যান, বিচারপতি সৌগত ভট্টাচার্য রক্ষাকবচ দেননি। কোর্ট সেই সময় জানতে চায় দিলীপের বিরুদ্ধে কতগুলো মামলা রয়েছে তা পুলিশকে জানাতে হবে। এরপর ডিভিশন বেঞ্চে দিলীপ গেলেও সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করেনি। কোর্ট জানায়, এতগুলো মামলায় রক্ষাকবচ সম্ভব নয়। এবার কোনওদিকে কিছু না হয়ে সোজা সুপ্রিম কোর্টে হাজির দিলীপ মণ্ডল।

Loading...
Unable to load recommendations.
Follow Us