AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Humayun Kabir: সাসপেন্ড হুমায়ুন, দলের সঙ্গে কোনও সম্পর্ক নয়, সাফ জানাল TMC

Humayun Kabir: দলের তরফে আগেও সতর্ক করা হয়েছিল হুমায়ুনকে। একবার নয়, তিনবার সতর্ক করা হয়েছে তাঁকে। তারপরও লাগামহীন কথা বলেছেন তৃণমূল বিধায়ক। বাবরি মসজিদ তৈরি করার সিদ্ধান্তে অনড় থেকেছেন তিনি। এই পরিস্থিতিতে কড়া সিদ্ধান্ত নিল দল।

Humayun Kabir: সাসপেন্ড হুমায়ুন, দলের সঙ্গে কোনও সম্পর্ক নয়, সাফ জানাল TMC
| Updated on: Dec 04, 2025 | 12:18 PM
Share

কলকাতা: ‘ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, তাদের সঙ্গে দলের কোনও সম্পর্ক থাকবে না।’ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফ জানালেন রাজ্যের মন্ত্রী তথা দলের মুর্শিদাবাদের পর্যবেক্ষক ফিরহাদ হাকিম। সাসপেন্ড করা হল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে। একদিকে যখন মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় হাজির হুমায়ুন, অন্যদিকে তখনই সাসপেন্ড করার সিদ্ধান্ত জানালেন ফিরহাদ। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত বলে জানাল শাসক দল।

বেশ কিছুদিন ধরেই হুমায়ুনকে নিয়ে টানাপোড়েন চলছিল। দলের বিরুদ্ধে বারবার মুখ খুলছিলেন বিধায়ক। পাশাপাশি বাবরি মসজিদ তৈরি করবেন বলে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন তিনি, যা নিয়ে বিতর্ক চলছিলই। এদিন ফিরহাদ জানিয়েছেন, একবার নয়, তিনবার হুমায়ুনকে সতর্ক করা হয়েছে। তারপরই তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে শৃঙ্খলারক্ষা কমিটি।

ধর্মনিরপেক্ষতার আদর্শ নিয়ে চলে তৃণমূল। বিধায়ক হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করা কথা বলছেন কেন? সেই প্রশ্ন তুলেছেন ফিরহাদ। তাঁর দাবি, বাবরি মসজিদ করার অর্থ বিতর্ক আবারও উস্কে দেওয়া। ধর্মান্ধতার দিকে সমাজকে ঠেলে দেওয়া। সে কাজটা তৃণমূল বিশ্বাস করে না। অন্য নামে কেন মসজিদ নয়? কেন স্কুল বা কলেজ তৈরি করা হল না? সেই প্রশ্নও তুলেছেন ফিরহাদ। সাসপেন্ড করার কথা ঘোষণা করে ফিরহাদ হাকিম জানান, “ধর্ম নিয়ে রাজনীতি যারা করে, তাদের সঙ্গে দল কোনও সম্পর্ক রাখবে না।” বেলডাঙায় কেন বাবরি মসজিদ তৈরি করার কথা বলা হল, সেই প্রশ্নও তুলেছেন ফিরহাদ।

পুরো বিষয়টাতে বিজেপির অভিসন্ধি দেখছে তৃণমূল। তিনি বলেন, “প্রত্যেকবার ভোটের আগে কোনও না কোনও গদ্দারকে নিয়ে গিয়ে কার্ডটা খেলে।  এবার হুমায়ুন ভাইকে ধরেছে। বিজেপির কথাতেই এই বিভেদের রাজনীতি করা হচ্ছে। যখন দেখল এসআইআর করে কিছু হচ্ছে না, তখন বিজেপি এই বিভেদ তৈরি করার চেষ্টা করছে।”

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...