TMC MLA Joins BJP: নাম জড়িয়েছিল নিয়োগ মামলায়, ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে বিধায়ক

BJP: ভোটের মুখে দলবদলের ঘটনা নতুন নয়। ভোট ঘোষণার কিছুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কার্শিয়াং-এর বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। আর এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বিধায়ক। একসময় সিপিএমে ছিলেন তিনি।

TMC MLA Joins BJP: নাম জড়িয়েছিল নিয়োগ মামলায়, ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে বিধায়ক

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 02, 2026 | 5:49 PM

কলকাতা: বাংলার বিধানসভা ভোট শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। পুরোদমে চলছে প্রচার। প্রার্থীদের মনোনয়ন দেওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বিদায়ী বিধায়ক কানাই চন্দ্র মন্ডল। মুর্শিদাবাদের নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র এবার তৃণমূলের টিকিট পাননি। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তিনি।

বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিয়েছেন কানাই চন্দ্র মন্ডল। একসময় সিপিএমে ছিলেন তিনি। পরবর্তীতে শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূলে যোগ দেন। এবার ফের শুভেন্দু অধিকারীর হাত ধরেই বিজেপিতে যোগ দিলেন তিনি।

২০১১ ও ২০১৬-তে সিপিএমের টিকিটে জয়ী হয়ে নবগ্রামের বিধায়ক হয়েছিলেন কানাই মণ্ডল। পরে তিনি তৃণমূলে যোগ দেওয়ার পর ২০২১-এ ফের বিধায়ক হন। আর এবার টিকিট পাননি তিনি।

নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে এই বিধায়কের বাড়িতে তল্লাশি চালাত গিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। কুন্তল ঘোষের বিরুদ্ধে যে ১০৪ পাতার চার্জশিট পেশ করা হয় তাতে তাপস মণ্ডলের কাছ থেকে একটি রেজিস্ট্রার উদ্ধার হওয়ার কথা ছিল। ওই রেজিস্ট্রারে ‘কালেকশন এজেন্ট’ হিসেবে কানাই মণ্ডলের নাম ছিল বলে জানা যায়। 

Loading...
Unable to load recommendations.
Follow Us