Abhishek Banerjee: ‘অভিযোগ করলেই তো হল না…’, এবার হাইকোর্ট-সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি অভিষেকের

Abhishek Banerjee-Camac Street Case: মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার প্রসঙ্গে বলেন, "আমি কালীঘাট কার্যালয়ে উপস্থিত ছিলাম যখন এই ঘটনাটি ঘটে, আমি যতটুকু শুনেছি বা সংবাদমাধ্যমে দেখেছি, যেভাবে ছুরি নিয়ে এগিয়ে আসা হয়েছে, মুখ্যমন্ত্রী কথায় কথায় বলেন যে উনি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেড প্লাস নিরাপত্তা দেন।"

Abhishek Banerjee: অভিযোগ করলেই তো হল না..., এবার হাইকোর্ট-সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায়।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 14, 2026 | 5:29 PM

কলকাতা: ক্যামাক স্ট্রিট কাণ্ডে পুলিশি জেরা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-কে। তৃণমূল সাংসদকে প্রায় ছয় ঘণ্টা ধরে জেরা করা হয়। শেক্সপিয়ার সরণী থানা থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “অবৈধ নির্মাণ নিয়ে কমপ্লেন করলে হবে না”। একই ঘটনায় এর আগে ৫ ঘণ্টা জেরা করা হয় অভিষেককে।

গত ২৭ অগস্ট অভিষেকের অফিসের বিলবোর্ড সরানো নিয়ে অশান্তির শুরু। পুলিশের সঙ্গে হাতাহাতি, বচসা হয়। পুর কর্মীদের মারধোরের অভিযোগ ওঠে। পুর কর্মীদের সরকারি জিনিসপত্রও চুরির অভিযোগে মামলা হয়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার ঘটনার প্রসঙ্গে অভিষেক বলেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক। মমতা বন্দ্যোপাধ্যায় বলে নয়, উনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে নয়, উনি একজন মহিলা। যেভাবে কাল ঘটনাটি ঘটেছে। আমি কালীঘাট কার্যালয়ে উপস্থিত ছিলাম যখন এই ঘটনাটি ঘটে, আমি যতটুকু শুনেছি বা সংবাদমাধ্যমে দেখেছি, যেভাবে ছুরি নিয়ে এগিয়ে আসা হয়েছে, মুখ্যমন্ত্রী কথায় কথায় বলেন যে উনি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেড প্লাস নিরাপত্তা দেন। এই যদি জেড প্লাস নিরাপত্তার নিদর্শন হয়, তাহলে সাধারণ মানুষ বা নারীদের নিরাপত্তা কোথায়, তা আপনারাই বুঝে নিন।”

পুরসভার কাজে বাধা দেওয়া প্রসঙ্গে বলেন, “পুরো ঘটনাটি ফেসবুক লাইভে হয়েছে। অভিযোগ করলেই তো হল না। আমি একটা অভিযোগ করব, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে। তদন্ত হয়েছে, পুলিশ আমায় ডেকেছে, যা যা প্রশ্ন করেছে, আমি উত্তর দিয়েছি। বাকি আইনি লড়াই লড়া হবে। এই সব নিয়ে আমি হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যাব।”

Loading...
Unable to load recommendations.
Follow Us