Kalyan on Abhishek: অভিষেককে নিয়ে এবার বড় কথা বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

তৃণমূল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বহু মামলা দিনের পর দিন লড়েছেন কল্যাণ। শুধু মামলা বলা ভুল-নিয়োগ দুর্নীতির মতো ভারী-ভারী কেস লড়েছেন শ্রীরামপুরের সাংসদ। এরপর বৃহস্পতিবার এই কল্যাণই অভিষেকের বিরুদ্ধে ঔদ্ধত্যের অভিযোগ এনে তাঁর রক্ষাকবচ মামলা থেকে সরে দাঁড়ান।

Kalyan on Abhishek: অভিষেককে নিয়ে এবার বড় কথা বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
অভিষেককে নিয়ে এবার বড় কথা বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরImage Credit source: PTI

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 13, 2026 | 2:53 PM

কলকাতা: সেই বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিল। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) দ্বন্দ্ব। অভিষেকের ব্যবহারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, অভিষেকের ঔদ্ধাত্য এত কেন? তিনি (কল্যাণ) ক্যামাকস্ট্রিটের কর্মচারী নন।” এই সেই…। এরপর শুক্রবার ডায়মন্ড-হারবারের তৃণমূল সাংসদের বক্তব্যের পর পাল্টা মন্তব্য কল্যাণের। অভিষেককে ‘সন্তানসম’ বলে টিভি ৯ বাংলাকে প্রতিক্রিয়া দিলেন তিনি।

কল্যাণ কী বলেছেন?

তৃণমূল সাংসদ বলেন, “ও তো আমার সন্তানসম। ছোট থেকে সত্য়ি তো মানুষ করেছি। সন্তান যদি ভুল স্বীকার করে তাহলে তো সেটা ক্ষমা করা পিতৃস্থানীয় লোকেদের কর্তব্য। ও ভালো করে কাজ করুক। আমরা সকলে আছি।”

কী ঘটেছিল দুজনের মধ্যে?

তৃণমূল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বহু মামলা দিনের পর দিন লড়েছেন কল্যাণ। শুধু মামলা বলা ভুল-নিয়োগ দুর্নীতির মতো ভারী-ভারী কেস লড়েছেন শ্রীরামপুরের সাংসদ। এরপর বৃহস্পতিবার এই কল্যাণই অভিষেকের বিরুদ্ধে ঔদ্ধত্যের অভিযোগ এনে তাঁর রক্ষাকবচ মামলা থেকে সরে দাঁড়ান। বর্ষীয়ান এই রাজনীতিবিদ বলেন, “এত ঔদ্ধত্যের কী আছে! সময় থাকতে শিক্ষা পেল না। আমি তো ক্যামাক স্ট্রিটের কর্মী নই। আজকে বুঝতে হবে, ওর জন্য দলটার সর্বনাশ হয়েছে। এখনও যদি ওটা না বোঝে, তাহলে কিছু করার নেই।” এমনকী, এও বলেছেন, দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে হয় অভিষেক নয়ত তাঁকে বেছে নিতে হবে।

যদিও, শুক্রবার কল্যাণকে নিয়ে অন্য কথাই বলেন অভিষেক। সাংবাদিকদের সামনে তিনি বলেন, “কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে কথা বলার। অধিকার রয়েছে চারটে কটু কথা বলার। ছোট থেকে মানুষ করেছেন। বড় হতে দেখেছেন। আমি ওঁর কথা খারাপ ভাবে নিই না। ওঁর হয়ত কোনও ঘটনা খারাপ লাগতে পারে,তাই বলেছেন।” আজ তা নিয়েই প্রতিক্রিয়া দিয়েছেন কল্যাণ। তিনি অভিষেককে সন্তানসম বলে আপাতত দন্দ্ব ইতি টেনেছেন তিনি।

Follow Us