Jadavpur: লণ্ডভণ্ড টিভি থেকে সোফা! যাদবপুরে মমতা তৃণমূলের কার্যালয়ে ‘ভাঙচুর’

Jadavpur TMC Office Vandalised: দলের কর্মীদের বক্তব্য, ঘটনার পর কার্যালয়ে গিয়ে দেখা যায়, ভেতরে থাকা সোফা সেট উল্টে পড়ে রয়েছে এবং দেওয়ালে ঝুলতে থাকা জোড়া ফুল আঁকা দলীয় পতাকা ছেঁড়া ও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ভাঙা হয়েছে একটি জলের জগ এবং ভেতরের আলমারি খুলে তল্লাশি ও ভাঙচুরের চেষ্টা চালানো হয়েছে বলেও তৃণমূল কর্মীদের দাবি।

Jadavpur: লণ্ডভণ্ড টিভি থেকে সোফা! যাদবপুরে মমতা তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর
যাদবপুর মমতা তৃণমূলের অফিসে ভাঙচুরImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 21, 2026 | 12:12 AM

কলকাতা: যাদবপুরের ৪ নম্বর বিদ্যাসাগর কলোনিতে মমতা তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ। রবিবার রাতে  কার্যালয়ের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্র ও অন্যান্য জিনিস লণ্ডভণ্ড করা হয়েছে বলে অভিযোগ।

দলের কর্মীদের বক্তব্য, ঘটনার পর কার্যালয়ে গিয়ে দেখা যায়, ভেতরে থাকা সোফা সেট উল্টে পড়ে রয়েছে এবং দেওয়ালে ঝুলতে থাকা জোড়া ফুল আঁকা দলীয় পতাকা ছেঁড়া ও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ভাঙা হয়েছে একটি জলের জগ এবং ভেতরের আলমারি খুলে তল্লাশি ও ভাঙচুরের চেষ্টা চালানো হয়েছে বলেও তৃণমূল কর্মীদের দাবি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের স্পষ্ট অভিযোগ, বিজেপির আশ্রিত দুষ্কৃতীরাই চক্রান্ত করে এই তাণ্ডব চালিয়েছে।

তবে তৃণমূলের তরফে যে ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে আনা হয়েছে, তাতে কোনও রাজনৈতিক দলের পতাকা বা নির্দিষ্ট কাউকে স্পষ্ট দেখা যায়নি। বিজেপি নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করে এটিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে দাবি করেছে। ঘটনাকে কেন্দ্র করে নেতাজিনগর থানায় ইমেলের মাধ্যমে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কারোর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Loading...
Unable to load recommendations.
Follow Us