Nausad Siddiki: ‘তারা কীভাবে রাতারাতি ‘রেকগনাইজড পার্টি’ হয়ে গেল?’, এবার সরাসরি আদালতে গিয়েই প্রশ্ন তুললেন নওশাদ

Envelope Symbol Case: প্রতীক নিয়ে আপত্তি জানিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হন নওশাদ। চিঠি দিয়েছেন তিনি। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে ‘খাম’ প্রতীক দেওয়ার প্রসঙ্গ তুলে নওশাদের প্রশ্ন, যে দলটি আগে ছিলই না, তারা কীভাবে রাতারাতি ‘রেকগনাইজড পার্টি’ হয়ে গেল?" 

Nausad Siddiki: তারা কীভাবে রাতারাতি ‘রেকগনাইজড পার্টি’ হয়ে গেল?, এবার সরাসরি আদালতে গিয়েই প্রশ্ন তুললেন নওশাদ
নওশাদ সিদ্দিকীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 21, 2026 | 3:36 PM

কলকাতা:  ‘খাম’ নিয়ে টানাটানি অব্যাহত। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের নতুন নাম হয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। প্রতীক নাম খাম। এদিকে, আইএসএফের প্রতীকও ‘খাম’।  এবার প্রতীক নিয়ে হাইকোর্টের দারস্থ নওশাদ সিদ্দিকি। উপ নির্বাচন বিধানসভা নির্বাচনের অংশ। তাহলে প্রতীক কেন কেড়ে নেওয়া হল? বিধায়কের প্রশ্ন, নোটিস পর্যন্ত দেওয়া হয়নি। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলা দায়ের করা হয়েছে।

প্রতীক নিয়ে আপত্তি জানিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হন নওশাদ। চিঠি দিয়েছেন তিনি। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে ‘খাম’ প্রতীক দেওয়ার প্রসঙ্গ তুলে নওশাদের প্রশ্ন, যে দলটি আগে ছিলই না, তারা কীভাবে রাতারাতি ‘রেকগনাইজড পার্টি’ হয়ে গেল?”  তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের প্রতীক সংক্রান্ত সিদ্ধান্তের পিছনে যে প্রক্রিয়া রয়েছে, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এই কারণেই কমিশনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে দাবি তাঁর।

২০২১ সালের ২১ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে আইএসএফ। ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকী এই দল প্রতিষ্ঠা করলেও, আগাগোড়া তার নেতৃত্ব দিয়ে এসেছেন তাঁর ছোটভাই নওশাদ। হঠাৎ করেই আব্বাস যখন দল ঘোষণা করেছিলেন, তখন হাতের কাছে কোনও প্রতীক ছিল না তাঁদের। একুশের নির্বাচনের আগে সময় বেশি না থাকায় নির্বাচন কমিশনের থেকেও কোনও প্রতীক পাননি তারা। অবশেষে, বিহারের রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির প্রতীক ‘খাম’ চিহ্নে লড়ে ISF।  খাম প্রতীক নিয়ে ভাঙড় থেকে দু’বার বিধানসভা ভোটে জিতেছিলেন নওশাদ সিদ্দিকী। রাজ্যে দুই আসনে উপনির্বাচনের আগে সেই প্রতীকই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’ (ডিটিসি)-কে দিয়েছে কমিশন। এ বার নওশাদের ‘ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট’ (আইএসএফ)-কে দেওয়া হল আলমারি প্রতীক। আর তাতেই তীব্র আপত্তি নওশাদ। হঠাৎ করেই কেন তাঁদের প্রতীক কেড়ে নেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

Loading...
Unable to load recommendations.
Follow Us