Voter List Revision Tribunal Order: নোটিস ছাড়া বাদ নয় একটিও নাম, কড়া অবস্থান ট্রাইবুনালের

Voter List Revision Tribunal Order: সাপ্লিমেন্টারি তালিকা ও বিশেষ পর্যবেক্ষণ সোমবার পর্যন্ত যেসব মামলার নিষ্পত্তি সম্পন্ন হবে, তাদের নাম সাপ্লিমেন্টারি তালিকা হিসেবে প্রকাশিত হবে। এই তালিকায় নাম থাকা নাগরিকরা ভোটদানের সুযোগ পাবেন। তবে সেই তালিকায় পৃথকভাবে কোনো 'ডিলিটেড' ভোটারের নামের উল্লেখ থাকবে না।

Voter List Revision Tribunal Order: নোটিস ছাড়া বাদ নয় একটিও নাম, কড়া অবস্থান ট্রাইবুনালের
নাম বাদ একাধিক (ফাইল ছবি)Image Credit source: Tv9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 19, 2026 | 2:31 PM

কলকাতা:  প্রথম দফা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধন ও যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে অত্যন্ত কঠোর পদক্ষেপ ট্রাইবুনালের। অবসরপ্রাপ্ত বিচারপতিদের সমন্বয়ে গঠিত বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, যথাযথ নোটিস জারি করে সংশ্লিষ্ট ভোটারের বক্তব্য শোনার সুযোগ না দিয়ে কোনওভাবেই ভোটার তালিকা থেকে কারও নাম বাদ দেওয়া যাবে না।

দ্রুত নিষ্পত্তি

কমিশন সূত্রে খবর, পোর্টালে আবেদনকারীর এনুমারেশন ফর্ম এবং লিঙ্ক সংক্রান্ত নথিপত্র যাচাই করা হচ্ছে। যদি আবেদনকারীর লিঙ্ক তাঁর বাবা বা মায়ের সঙ্গে প্রমাণিত হয়, তবে বিচারপতিরা দেরি না করেই মামলার নিষ্পত্তি করছেন।

স্বচ্ছতা

লগ-ইন করে প্রতিদিন ১০টি করে মামলা নিষ্পত্তি করা হচ্ছে। স্বচ্ছতা বজায় রাখতে বিচারপতিরা পোর্টালে ২ হাজার ক্যারেক্টারের মধ্যে প্রতিটি মামলার ‘রিজেক্ট’ বা ‘এলাও’ করার কারণ স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে।

সাপ্লিমেন্টারি তালিকা ও বিশেষ পর্যবেক্ষণ সোমবার পর্যন্ত যেসব মামলার নিষ্পত্তি সম্পন্ন হবে, তাদের নাম সাপ্লিমেন্টারি তালিকা হিসেবে প্রকাশিত হবে। এই তালিকায় নাম থাকা নাগরিকরা ভোটদানের সুযোগ পাবেন। তবে সেই তালিকায় পৃথকভাবে কোনো ‘ডিলিটেড’ ভোটারের নামের উল্লেখ থাকবে না।

এই যাচাইকরণ প্রক্রিয়ার চলাকালীন বেশ কিছু নথিপত্র ও আবেদন খতিয়ে দেখে বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতিরা। তথ্যানুসারে, তালিকা থেকে বাদ পড়া ভোটারদের একটি বড় অংশের মধ্যে মহিলারা রয়েছেন। এই বিষয়টি ট্রাইবুনালের নজরে আসার পর প্রতিটি ক্ষেত্রে নোটিস পাঠানোর নির্দেশ আরও গুরুত্ব পেয়েছে, যাতে প্রশাসনিক গাফিলতিতে কোনও বৈধ ভোটারের নাম অন্যায়ভাবে তালিকা থেকে বাদ না যায়।

Follow Us