AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Messi Tour Kolkata: বোর্ডে তো নিষেধাজ্ঞা স্পষ্ট, কীভাবে বোতল ছোড়া হল মাঠে…

Yuva Bharati Stadium: যুবভারতী-কাণ্ডের জল গড়িয়েছে আদালতে। কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে পরপর তিনটি জনস্বার্থ মামলা। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। মঙ্গলবারই এই মামলার শুনানি।  আইনজীবী বিল্বদল ভট্টাচাৰ্য মামলার জন্য আবেদন করেন।

Messi Tour Kolkata: বোর্ডে তো নিষেধাজ্ঞা স্পষ্ট, কীভাবে বোতল ছোড়া হল মাঠে...
নির্দেশিকার ছবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 15, 2025 | 4:37 PM
Share

কলকাতা: গত শনিবার যুবভারতীর মাঠে ধুন্ধুমার-কাণ্ড। আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসির উপস্থিতিতে তুমুল বিশৃঙ্খলা তৈরি হয় যুভারতীর মাঠে। অভিযোগ ওঠে, মেসি যখন মাঠ পরিদর্শন করছিলেন, সেই সময় দর্শকাসন থেকে বোতল ছোড়া হয়। ঘটনার পর থেকে রাজ্য জুড়ে বিতর্ক তৈরি হয়েছে। গ্রেফতার হয়েছেন উদ্যোক্তা শতদ্রু দত্ত। প্রশ্ন উঠেছে সেদিনের ঘটনা নিয়ে। কারা ভাঙচুর করল? কোথা থেকে এল বোতল?

ঘটনার দিন মেসি মাঠ ছাড়ার পর ক্ষুব্ধ দর্শকেরা যখন বেরিয়ে আসেন, তখন তাঁদের মুখে শোনা যায়, ২০ টাকার জলের বোতল ২০০ টাকায় বিক্রি হয়েছে। এ কথা বলে ক্ষোভ উগরে দেন দর্শকেরা। কিন্তু সেদিনের অনুষ্ঠানের জন্য যে নির্দেশিকা ছিল, সেখানেই স্পষ্ট উল্লেখ ছিল জলের বোতল নিয়ে প্রবেশ করা যাবে না।

গ্যালারির ভেতর কাকেই বা দেওয়া হয়েছিল জলের বোতল বিক্রির বরাত? পুরো বিষয়টা তদন্তসাপেক্ষ। যুবভারতীর রুলস অ্যান্ড রেগুলেশন ডিসপ্লে বোর্ডে পরিষ্কারভাবে লেখা কোন কোন বিষয়ে নিষেধাজ্ঞা। সেই তালিকায় পাথর, বোতল, ছুরি, কাচের জিনিস নিয়ে প্রবেশ করা যাবে না।

এদিকে, যুবভারতী-কাণ্ডের জল গড়িয়েছে আদালতে। কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে পরপর তিনটি জনস্বার্থ মামলা। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। মঙ্গলবারই এই মামলার শুনানি।  আইনজীবী বিল্বদল ভট্টাচাৰ্য মামলার জন্য আবেদন করেন।

Follow Us
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?