Madhyamik 2027: ইতিমধ্যেই জমা পড়েছে প্রস্তাব, ২০২৭ সালের মাধ্যমিক নিয়ে বড় সিদ্ধান্ত!

Madhyamik Exam 2027: সূচি বদলের ক্ষেত্রে সর্বভারতীয় প্রবেশিকা ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং উচ্চমাধ্যমিকের সেমিস্টার পরীক্ষার দিনক্ষণের সঙ্গে যাতে কোনও সংঘাত না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে। তবে এটি পর্ষদের একটি প্রস্তাবিত সূচি; রাজ্য স্কুলশিক্ষা দফতরের চূড়ান্ত অনুমোদনের পরেই এটি কার্যকর হবে।

Madhyamik 2027: ইতিমধ্যেই জমা পড়েছে প্রস্তাব, ২০২৭ সালের মাধ্যমিক নিয়ে বড় সিদ্ধান্ত!
মাধ্যমিক পরীক্ষা সূচিতে বদল? (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 02, 2026 | 10:58 PM

কলকাতা: ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচিতে বড়সড় পরিবর্তনের প্রস্তাব। পূর্বনির্ধারিত ১৫ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ২০২৭ সালের ২ মার্চ থেকে পরীক্ষা শুরু করার একটি নতুন প্রস্তাবিত সূচি স্কুলশিক্ষা দফতরে পাঠানো হয়েছে।

সূচি পরিবর্তনের মূল কারণ

পর্ষদ সূত্রে খবর, ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে দেশজুড়ে শুরু হতে চলেছে জনগণনার প্রথম পর্যায়ের বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজ, যা চলবে ১ মার্চ পর্যন্ত। এই বৃহৎ প্রক্রিয়ায় বিপুল সংখ্যক স্কুলশিক্ষক যুক্ত থাকবেন। ফলে ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়া হলে কেন্দ্রগুলিতে প্রয়োজনীয় শিক্ষক ও পরিদর্শক পাওয়ার ক্ষেত্রে তীব্র প্রশাসনিক সমস্যা দেখা দিতে পারে। এই জটিলতা এড়াতেই পর্ষদ সভাপতি ড. রামানুজ গঙ্গোপাধ্যায় ২ নভেম্বর স্কুলশিক্ষা দফতরের কমিশনারকে চিঠি দিয়ে নতুন সূচির অনুমোদনের আবেদন জানিয়েছেন।

সূচি বদলের ক্ষেত্রে সর্বভারতীয় প্রবেশিকা ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং উচ্চমাধ্যমিকের সেমিস্টার পরীক্ষার দিনক্ষণের সঙ্গে যাতে কোনও সংঘাত না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে। তবে এটি পর্ষদের একটি প্রস্তাবিত সূচি; রাজ্য স্কুলশিক্ষা দফতরের চূড়ান্ত অনুমোদনের পরেই এটি কার্যকর হবে।

২০২৭ সালের মাধ্যমিকের প্রস্তাবিত সময়সূচি

তারিখ বিষয়
২ মার্চ, ২০২৭ প্রথম ভাষা
৩ মার্চ, ২০২৭ দ্বিতীয় ভাষা
৫ মার্চ, ২০২৭ ইতিহাস
৮ মার্চ, ২০২৭ ভূগোল
১২ মার্চ, ২০২৭ গণিত (অঙ্ক)
১৩ মার্চ, ২০২৭ ভৌতবিজ্ঞান
১৫ মার্চ, ২০২৭ জীবনবিজ্ঞান
১৬ মার্চ, ২০২৭ ঐচ্ছিক বিষয়

প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হবে। প্রথম ১৫ মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ থাকবে এবং মূল লেখা শেষ হবে দুপুর ২টোয়।

Loading...
Unable to load recommendations.
Follow Us