WBCHSE 12th Result 2026: এই লিঙ্কে ক্লিক করলেই HS-এর সম্পূর্ণ ফলাফল দেখা যাচ্ছে

West Bengal Board Class 12th Result 2026 in Bengali: মোট ৭ লক্ষ ১০ হাজার পরিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। আজ সকাল সাড়ে দশটা নাগাদ সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করা হবে। এরপর ১১টা থেকে অনলাইলে এই ফলাফল দেখা যাবে।

WBCHSE 12th Result 2026: এই লিঙ্কে ক্লিক করলেই HS-এর সম্পূর্ণ ফলাফল দেখা যাচ্ছে
আজই ফলপ্রকাশImage Credit source: Getty Images

May 14, 2026 | 12:00 PM

পরীক্ষা দেওয়ার ৭৫ দিনের মাথায় বেরল উচ্চ-মাধ্যমিকের রেজাল্ট। মাঝে যেহেতু বিধানসভা ভোটের নির্বাচন ছিল সেই কারণে প্রথম দিকে ফল প্রকাশ করা হয়নি। এই বছর সেমিস্টার পদ্ধতিতে চলেছে HS পরীক্ষা। মোট ৭ লক্ষ ১০ হাজার পরিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। আজ সকাল সাড়ে দশটা নাগাদ সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করা হল। এরপর ১১টা থেকে অনলাইলে এই ফলাফল দেখা যাচ্ছে।

এখানে রেজাল্ট দেখুন

আজ ফল প্রকাশের পর দেখা গেল পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় হাওড়া। অপরদিকে, ছাত্রদের তুলনায় বেশি পরীক্ষা দিয়েছেন ছাত্রীরা। আর তাৎপর্যপূর্ণভাবে মেধা তালিকায় জয়-জয়কার রামকৃষ্ণ মিশনের। প্রথম-দ্বিতীয়-তৃতীয়-চুতুর্থ সবেতেই দেখা যাচ্ছে রামকৃষ্ণ মিশনের পড়ুয়াদের জয়-জয়কার। উপরের যে লিঙ্ক রয়েছে সেটাতে ক্লিক করলেই দেখা যাবে ফলাফল।

Follow Us