AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WBJEE Result 2026: প্রকাশিত জয়েন্টের ফল, প্রথম স্থানে কলকাতার পড়ুয়া, দেখে নিন মেধাতালিকা

WBJEE Result 2026 Merit List: চলতি বছর জয়েন্ট এন্ট্রান্সে পাশের হার ৯৭.৭৪ শতাংশ। প্রথম দশে জায়গা করে নিয়েছেন কলকাতার পড়ুয়ারা। মেধাতালিকার শীর্ষেই রয়েছেন কলকাতার এক পড়ুয়া। পশ্চিম মেদিনীপুর থেকেও জায়গা করে নিয়েছেন দুইজন।

WBJEE Result 2026: প্রকাশিত জয়েন্টের ফল, প্রথম স্থানে কলকাতার পড়ুয়া, দেখে নিন মেধাতালিকা
প্রতীকী ছবিImage Credit: Mujeeb Faruqui/HT via Getty Images
| Edited By: | Updated on: Jun 18, 2026 | 3:28 PM
Share

কলকাতা: বৃহস্পতিবার প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফল (WBJEE 2026)। আজ দুপুরে সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করা হল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে। পরীক্ষার প্রায় ২৬ দিনের মাথায় ফলপ্রকাশ করল বোর্ড। চলতি বছর জয়েন্ট এন্ট্রান্সে ((WBJEE Result 2026) পাশের হার ৯৭.৭৪ শতাংশ। প্রথম দশে জায়গা করে নিয়েছেন কলকাতার পড়ুয়ারা। মেধাতালিকার শীর্ষেই রয়েছেন কলকাতার এক পড়ুয়া। পশ্চিম মেদিনীপুর থেকেও জায়গা করে নিয়েছেন দুইজন।

জয়েন্ট এন্ট্রান্সের মেধাতালিকা

  • প্রথম স্থানে রয়েছেন শাশ্বত বন্দ্যোপাধ্যায়। সল্টলেকের বাসিন্দা। রাজস্থানের নালন্দা অ্যাকাডেমির ছাত্র
  • দ্বিতীয় হয়েছেন সৌঋদ্ধ মণ্ডল। বিবেকানন্দ মিশন স্কুল। বিষ্ণুপুরের বাসিন্তা
  • তৃতীয় হয়েছেন রাণীগঞ্জের বাসিন্দা উমঙ্গ ভুট, পূরব ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র
  • চতুর্থ স্থানে রাহুল কোনার। উত্তর ২৪ পরগনার ডিপিএস-এর ছাত্র।
  • পঞ্চম স্থানে শ্রাবণ ভট্টাচার্য। নদিয়ার বীজপুরের বাসিন্দা শ্রাবণ গার্ডেন হাইস্কুলের ছাত্র
  • ষষ্ঠ স্থানে আরহা ভট্টাচার্য। চন্দ্রকোনা জিরাট হাইস্কুলের ছাত্র
  • সপ্তম স্থানে সৃজন শুর, কলকাতার সাউথ পয়েন্টের ছাত্র, শিবপুরের ছেলে
  • অষ্টম স্থানে মণীশ সেনাপতি, মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র
  • নবম স্থানে সব্যসাচী লস্কর, বিডি মেমোরিয়াল, সোনারপুরের ছেলে
  • দশম স্থানে দেবজিত পাল, কলকাতার সাউথ পয়েন্টের ছাত্র, বালিগঞ্জের ছেলে

জয়েন্ট এন্ট্রান্সে এবার মোট পরীক্ষার্থী ৯৪ হাজার ৯০১। ছাত্র ৬৭ হাজার ৩৭৮। ছাত্রী ২৭ হাজার ৫২১জন। ট্রান্সজেন্ডার ২ জন

মোট পাশ করেছেন ৯২ হাজার ৭৫৩। পাশের হার ৯৭.৭৪ শতাংশ। ছাত্র পাশ করেছেন ৬৬ হাজার ৩৮৩। ছাত্রী পাশ করেছেন ২৬ হাজার ৩৬৮।

এতদিন কাউন্সেলিংয়ের ক্ষেত্রে একবার রেজিস্ট্রেশনের পর আর রেজিস্ট্রেশন করতে হত না। এবারে তিনটে রাউন্ডেই আলাদা করে প্রত্যেক ছাত্র -ছাত্রী তিনবারই আলাদা করে প্রেফারেন্স চয়েস ফিলিং করতে পারবে। রেজিস্ট্রেশনও আলাদা ভাবে করতে পারবেন।

Follow Us