WBSSC: দ্বিতীয়াতেই শিক্ষক নিয়োগে বড় ঘোষণা SSC-র, প্রকাশিত তালিকা, রইল লিঙ্ক

WBSSC Class 9–10 Interview List 2025: সোমবার, SSC-র পক্ষ থেকে এই সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়। কমিশন সূত্রে জানানো হয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রেরিত এবং সংশোধিত চূড়ান্ত শূন্যপদের ভিত্তিতেই এই নতুন তালিকা তৈরি ও প্রকাশ করা হয়েছে।

WBSSC: দ্বিতীয়াতেই শিক্ষক নিয়োগে বড় ঘোষণা SSC-র, প্রকাশিত তালিকা, রইল লিঙ্ক
ফাইল চিত্র।Image Credit source: TV9 বাংলা

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 12, 2026 | 11:20 PM

কলকাতা: রাজ্যজুড়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি! এবার নবম-দশম শ্রেণির ইন্টারভিউয়ের জন্য সংশোধিত প্রাথমিক তালিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। ২০২৫ সালের ‘দ্বিতীয় স্টেট লেভেল সিলেকশন টেস্ট’ (2nd SLST, IX-X)-এর আওতায় এই তালিকা প্রকাশ করা হয়েছে।

সোমবার, SSC-র পক্ষ থেকে এই সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়। কমিশন সূত্রে জানানো হয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রেরিত এবং সংশোধিত চূড়ান্ত শূন্যপদের ভিত্তিতেই এই নতুন তালিকা তৈরি ও প্রকাশ করা হয়েছে।

মাধ্যম ও লিঙ্গভিত্তিক শূন্যপদের হিসাব

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নবম-দশম শ্রেণিতে সহকারী শিক্ষক নিয়োগের জন্য মোট শূন্যপদের সংখ্যা দাঁড়িয়েছে ২৩,২০৯টি। মাধ্যমভিত্তিক শূন্যপদের বিবরণ নিচে দেওয়া হলো:

  • বাংলা মাধ্যম: মোট ১৯,৯৪৮টি শূন্যপদ। এর মধ্যে পুরুষ ও মহিলা উভয়ের জন্য উন্মুক্ত আসন ১৪,৮২৫টি এবং শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত আসন ৫,১২৩টি।

  • হিন্দি মাধ্যম: ২,২৪৯টি শূন্যপদ।

  • উর্দু মাধ্যম: ৮৭৬টি শূন্যপদ।

কমিশন সূত্রে জানা গেছে, ২০২৫ সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিষয়, মাধ্যম, লিঙ্গ এবং সংরক্ষণ নীতি অনুযায়ী সম্ভাব্য শূন্যপদের তালিকায় উল্লেখযোগ্য সংশোধন এনেই এই পূর্ণাঙ্গ সূচক তালিকা তৈরি করা হয়েছে।

পরবর্তীতে জানানো হবে ইন্টারভিউয়ের সময়সূচি

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, তালিকায় থাকা পরীক্ষার্থীদের নথিপত্র যাচাই (Document Verification) এবং ইন্টারভিউয়ের সম্ভাব্য সময়সূচি বা তারিখ পরবর্তীতে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

পরীক্ষার্থীরা বিষয়ভিত্তিক ও মাধ্যমভিত্তিক সংশোধিত বিস্তারিত তালিকা দেখতে কমিশনের নিজস্ব ওয়েবসাইট westbengalssc.com এবং হেল্পডেস্ক পোর্টাল wbsschelpdesk.com-এ নজর রাখতে পারেন। সংশোধিত এই তালিকা প্রকাশের পর নিয়োগপ্রার্থীদের মধ্যে নতুন করে আশার আলো দেখা দিয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us