AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: শীতের ফেরার টিকিট ‘কনফার্ম’, ৩০ ডিগ্রির ঘরে পৌঁছল আজকের তাপমাত্রা…

Weather News: এদিন মেদিনীপুরের তাপমাত্রা ছুঁল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াসের ঘর। কলকাতার কাছে দমদমেও ৩০ ডিগ্রির চৌকাঠ পার পারদের। সর্বনিম্ন তাপমাত্রাও বাড়ছে। তবে এরইমধ্যে আবার বৃষ্টির পূর্বাভাস। ২১ ফেব্রুয়ারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

Weather Update: শীতের ফেরার টিকিট 'কনফার্ম', ৩০ ডিগ্রির ঘরে পৌঁছল আজকের তাপমাত্রা...
হাওয়া ঘুরছে। Image Credit: Facebook
| Edited By: | Updated on: Feb 18, 2024 | 11:11 PM
Share

কলকাতা: ক্যালেন্ডারে এখন ফাল্গুন মাস। আর বাংলার ঋতুবৈচিত্র্যে ফাল্গুন-চৈত্র মানেই বসন্ত। তবে বসন্তের একেবারে প্রথম প্রহর এখন। হালকা শীতের আমেজ থাকারই কথা। কিন্তু রবিবার ঠান্ডা হাওয়ার জোগানে টান পড়তেই বাড়ল গরম। শীতের পর এই প্রথম ৩০ ডিগ্রির ঘরে গেল তাপমাত্রা। মেদিনীপুরের তাপমাত্রা তো আরও এক ধাপ এগিয়ে।

এদিন মেদিনীপুরের তাপমাত্রা ছুঁল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াসের ঘর। কলকাতার কাছে দমদমেও ৩০ ডিগ্রির চৌকাঠ পার পারদের। সর্বনিম্ন তাপমাত্রাও বাড়ছে। তবে এরইমধ্যে আবার বৃষ্টির পূর্বাভাস। ২১ ফেব্রুয়ারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

জেলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়ও। ২২ ফেব্রুয়ারি কলকাতাতে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। আপাতত আর শীত ফেরার কোনও সম্ভাবনাই নেই। সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। ইতিমধ্যেই রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করে দিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ধীরে ধীরে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়তে শুরু করেছে। কপালে স্বেদবিন্দুও দেখা দিচ্ছে। অর্থাৎ শীত যে এবার পাততাড়ি গোটাচ্ছে তা বুঝিয়ে দিচ্ছে প্রকৃতিই।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ