West bengal Weather: আগামী ৭ দিনই…., বড় আপডেট এল আবহাওয়ায়

Kolkata Weather: আলিপুর আবহাওয়া অফিস বলেছে, কলকাতায় স্বাভাবিকের নিচে থাকবে তাপমাত্রা। বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি নিচে। আগামী দু'দিন হালকা উত্তুরে হাওয়া বইবে। তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই।

West bengal Weather: আগামী ৭ দিনই...., বড় আপডেট এল আবহাওয়ায়
আবহাওয়ার আপডেটImage Credit source: Getty Images

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 09, 2026 | 6:48 PM

কলকাতা: চলে গিয়েও ফের ফিরে এসেছে শীত। বিগত কয়েকদিন ধরে তাপমাত্রা কমেছে। সকালে এবং রাতের দিকে ফের ঠান্ডা-ঠান্ডা অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া অফিস বলেছে, আরও সাত দিন শুষ্ক আবহাওয়া। আজ,কাল-পরশু তিনদিন একই রকম আবহাওয়া বজায় থাকবে। তারপর বৃহস্পতিবার থেকে তিনদিন বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি।

আলিপুর আবহাওয়া অফিস বলেছে, কলকাতায় স্বাভাবিকের নিচে থাকবে তাপমাত্রা। বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি নিচে। আগামী দু’দিন হালকা উত্তুরে হাওয়া বইবে। তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই। সপ্তাহন্তে সর্বনিম্ন তাপমাত্রা ও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। উইকেন্ডে শীতের আমেজ অনেকটা কমবে। ১২ থেকে ১৫ই ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভবনা রয়েছে।

উত্তরবঙ্গে বুধবারের পর তাপমাত্রা কিছুটা বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। কুয়াশার সম্ভাবনা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে। তবে ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা নেই।